১৭ জানুয়ারী ২০২৩, ৬:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ‘মানসিক স্বাস্থ্য সংকটের’ বলি নারী, ২ শিশু

মনিকা ক্যানাডি (৩৫), কাইল মিল্টন (৯) এবং (৩) বছর বয়সী মালিক মিল্টন 'হাইপোথার্মিয়ায়' মারা গেছে বলে জানানো হয়েছে। ছবি: সংগৃহীত

মিশিগানের একজন নারী এবং তার দুই সন্তানকে হিমায়িত অবস্থায় মৃত পাওয়া গেছে।

প্রাথমিক ভাবে তার সবাই ‘মানসিক স্বাস্থ্য সংকটে’ ভুগছিলেন বলে জানানো হয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।

ওকল্যান্ড কাউন্টির কর্মকর্তা মাইকেল বাউচার্ড এক সংবাদ সম্মেলনে বলেন, ৩৫ বছর বয়সী মনিকা ক্যানাডি এবং তার সন্তান ৯ বছর বয়সী কাইল মিল্টন এবং ৩ বছর বয়সী মালিক মিল্টনের মৃত্যুর আগে বিশ্বাস করেছিলেন কেউ তাকে হত্যা করার চেষ্টা করছে এবং এটি নিয়ে তারা সবাই মানসিক চাপে ছিল।

ডেট্রয়েটের উত্তর-পশ্চিমে প্রায় ৩২ কিলোমিটার দূরে পন্টিয়াকের একটি জঙ্গল এলাকায় স্থানীয় কর্তৃপক্ষ তাদের তিনজনের মৃতদেহ খুঁজে পায়।

উদ্ধারকারীরা ঐ স্থানে একটি ১০ বছর বয়সী মেয়েকেও খুঁজে পায় এবং তাকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটির অবস্থা এখন অনেকটা স্থিতিশীল।

বাউচার্ড বলেন, পরিবারের সদস্যরা ক্যানাডিকে তার বাচ্চাদের সাথে চলে যাওয়ার আগে সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু সে প্রত্যাখ্যান করেছিল। পরিবার যখন জঙ্গলের মাঠে পৌঁছায়, ক্যানাডি তার বাচ্চাদের ঠান্ডার ভিতর শুয়ে পরতে বলে। ফলে শরীরের তাপমাত্রা হ্রাস এবং মৃত্যু ঘটে।

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জানা যায়, দুই ছেলে এবং তাদের মা ক্যানাডি ‘হাইপোথার্মিয়ায়‘ মারা গেছে।

বাউচার্ড সংবাদ সম্মেলনে আরও ভাল মানসিক স্বাস্থ্য সহায়তার পক্ষে পরামর্শ দিয়ে বলেন, ‘মানসিক স্বাস্থ্য সংকটের’ প্রতিক্রিয়া এবং এর দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়ে আরো অনেক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আরও পড়ুনঃ ২০২৩ সালে ‘ফুল মুন’, ‘সুপারমুন’, ‘ব্লু মুন’ যখন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

২

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৩

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৪

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৫

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৬

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৭

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৮

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৯

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১০

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১১

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১২

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৩

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৪

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৫

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৬

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৭

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৮

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৯

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

২০