যুক্তরাষ্ট্রের মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনকের নতুন কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর, রোববার সন্ধ্যা ৬টায় হামট্রামিকের ৯৬৩২ কন্যান্ট অ্যাভিনিউতে অবস্থিত গেইট অব কলম্বাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে নতুন কমিটির অভিষেক ও শপথ গ্রহণের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন থাকবে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে প্রবাসী বিয়ানীবাজারবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত থাকারও আহ্বান জানানো হয়েছে।
নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুস শাকুর খান মাখন এবং সদস্যসচিব নুরজ্জামান একলাস। কমিটির অন্য সদস্যরা হলেন বদরুল আলম, মোহাম্মদ তাহের লুৎফুর, আব্বাস উদ্দিন মিয়া, আবু তাহের সিদ্দিক বাবুল, কামাল উদ্দিন ছালেহ, মোহাম্মদ আব্দুর রহিম ও মোহাম্মদ আজিজ সুমন।
আয়োজকদের আশা, নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক এ আয়োজনের মধ্য দিয়ে মিশিগানে বসবাসরত বিয়ানীবাজারবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও জোরদার হবে।
মন্তব্য করুন