মাহমুদুল হক লিটু, মিশিগান ব্যুরো
৩০ অক্টোবর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বাপ্পা মজুমদারের আগমন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মিশিগানের সংগীতপ্রেমীদের জন্য আসছে এক বিশেষ আয়োজন। ইমপেরিয়াল ইভেন্টের আয়োজনে আগামী ২ নভেম্বর স্টারলিং হাইটস হাই স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও তার ব্যান্ড দলছুটের প্রথম সংগীতানুষ্ঠান।

 

 

শিল্পীর আগমনকে ঘিরে ইতিমধ্যে মিশিগানের প্রবাসী সমাজে তৈরি হয়েছে উৎসবের আমেজ। এ উপলক্ষে ইমপেরিয়াল ইভেন্টের উদ্যোগে সম্প্রতি ওয়ারেনের আড্ডা রেস্টুরেন্টে সাংবাদিক  ও সংগীতপ্রেমীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

 

সভায় আয়োজকরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে মিশিগানের সংগীতপ্রেমীদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অগ্রিম টিকেট সংগ্রহের আহ্বান জানান তারা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আয়োজকরা বলেন, মিশিগানের দর্শকদের সামনে বাপ্পা মজুমদার ও দলছুটের লাইভ পারফরম্যান্স উপস্থাপন করতে তারা অত্যন্ত আগ্রহী এবং এর মাধ্যমে প্রবাসে বাংলা সংগীতকে আরও ছড়িয়ে দিতে চান।

 

 

পরামর্শ সভায় নিজেদের মতামত তুলে ধরেন ইশতিয়াক রুপু, কামাল উদ্দিন, জাবেদ চৌধুরী, সানি জায়গীরদার, মাহমুদুল হাসান, শারমিন তানিম, রসি মীর, তাহমিদ চৌধুরী , দীপা চৌধুরি, সুমাইয়া বন্যা, সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১১

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৩

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৪

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৫

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৬

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৭

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৮

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৯

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

২০