বাংলাদেশ ল‘ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান–ইউএসএ’র সাধারণ সভা ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২৬ রোববার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডভোকেট আব্দুর রহমান চৌধুরী।
সাধারণ সভার শুরুতে গত ২২ আগস্ট অনুষ্ঠিত সংগঠনের ফ্যামিলি ডিনারের আয়–ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এডভোকেট কায়সার হাসান শিমন ও এডভোকেট সফিউল আজম মাসুম। পরে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে বক্তব্য দেন সংগঠনের আইনজীবীরা।
সভায় এডভোকেট মহব্বত খান, এডভোকেট মোহাম্মদ লালা, এডভোকেট আব্দুর রহিম, এডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, এডভোকেট রাধাপদ দেব সজল, এডভোকেট নাসিরুজ্জামান নাজিম, এডভোকেট মহসিন আহমদ চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম মইনুল, এডভোকেট দীপক চৌধুরী, এডভোকেট হারান কান্তি সেন, এডভোকেট এটিএম সামসুল হাসান বাবর, এডভোকেট বজলুর রহমান ও এডভোকেট অশোক আচার্য্যসহ অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিলেট জজ কোর্টের সাবেক পিপি, সিলেট স্টেশন ক্লাবের সাবেক সভাপতি এবং সিলেটের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিনের মিশিগান সফর উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এডভোকেট মোহাম্মদ লালা এবং অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট সফিউল আজম মাসুম।

অনুষ্ঠানের শুরুতে সিনিয়র আইনজীবীরা ফুল দিয়ে সংবর্ধিত অতিথিকে বরণ করেন। পরে এডভোকেট শাহিনকে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন এডভোকেট আব্দুর রহিম, এডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, এডভোকেট মহব্বত খান, এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, এডভোকেট রাধাপদ দেব সজল, এডভোকেট নাসিরুজ্জামান নাজিম, এডভোকেট কায়ছার হাসান শিমন, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, এডভোকেট কয়ছর আহমদ চৌধুরী, এডভোকেট মহসীন আহমদ চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম ময়নুল, এডভোকেট মইন উদ্দিন আহমদ, এডভোকেট দীপক চৌধুরী, এডভোকেট হারান কান্তি সেন, এডভোকেট হোসেইন আহমদ, এডভোকেট এটি এম সামছুল হাসান বাবর ও এডভোকেট অশোক আচার্য্যসহ অনেকে।
সংবর্ধনার জবাবে সিনিয়র এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন বলেন, প্রবাসে ল‘ইয়ার্স অ্যাসোসিয়েশন গঠন করা একটি যুগান্তকারী উদ্যোগ। তিনি তাঁর বক্তব্যে সিলেট বারের ঐতিহ্য তুলে ধরেন। প্রবাসেও আইনজীবীদের এ ফোরামকে সিলেট বারের মতো নন–পলিটিক্যাল রাখায় তিনি সংগঠনের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সভাপতির বক্তব্যে এডভোকেট মোহাম্মদ লালা বলেন, এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন এমন একজন মানুষ, যিনি সমাজের সব স্তরের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে চলেছেন। প্রেস ক্লাব থেকে জেলা ক্রীড়া সংস্থা পর্যন্ত বিভিন্ন সামাজিক ফোরামে তাঁর উপস্থিতি প্রমাণ করে, কল্যাণকর রাষ্ট্রের জন্য এমন একজন মানুষের প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানের শেষ পর্বে সংবর্ধিত অতিথি ও উপস্থিত সবাইকে ডিনারে আপ্যায়িত করা হয়।
মন্তব্য করুন