২২ জানুয়ারী ২০২৩, ৩:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে নেকড়ের সংখ্যা স্থিতিশীল

নেকড়ে। ছবি: সংগৃহীত

মিশিগানে ধূসর রঙের নেকড়ের সংখ্যা স্থিতিশীল রয়েছে।

রাজ্যের জীববিজ্ঞানীরা সর্বশেষ সমীক্ষায় এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্স (ডিএনআর) এর সংগৃহীত তথ্যের বিশ্লেষণ থেকে ৬৩১ নেকড়ে পাওয়া যায়।

চলতি সমীক্ষায় জানা যায়, মিশিগানের উত্তরের ১৩৬ টি উপদ্বীপের প্রতিটিতে গড়ে চার থেকে পাঁচটি নেকড়ের রয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনআর-এর নেকড়ে বিশেষজ্ঞ কোডি নর্টন, ‘এই ফলাফলে সংখ্যাগত স্থিতিশীলতার অব্যাহত প্রবণতা দেখা যাচ্ছে। তা ইঙ্গিত করে যে উপদ্বীপগুলোর ধূসর নেকড়দের বংশবৃদ্ধি সেভাবে হচ্ছে না।’

এক্ষেত্রে প্রাণীর বংশবৃদ্ধির সাথে সে এলাকার খাদ্য সংস্থান, মাটি, পানি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নেকড়েরা একসময় সমগ্র মিশিগান জুড়ে ঘোরাফেরা করত। কিন্তু যুক্তরাষ্ট্রের অন্য ৪৮টি রাজ্যের মতো মিশিগনেও প্রাণী শিকারের ফাঁদ, বিষক্রিয়া এবং অন্যান্য কারণে নেকড়ের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে।

১৯৭০-এর দশকে বিপন্ন প্রজাতি আইনের অধীনে তাদের সুরক্ষিত হওয়ার পর প্রাণিটির সংখ্যা বৃদ্ধি পেয়েছিল।

সেক্ষেত্রে ১৯৮৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সংখ্যা ক্রমাগত বেড়েছে এবং এখনও স্থিতিশীল রয়েছে।

ডিএনআর প্রতি দুই বছর পরপর এই সমীক্ষা চালায়।

সমীক্ষা থেকে নেকড়ের সামগ্রীক ঘনত্ব বর্তমানে স্থানান্তরিত হয়েছে বলে মনে হচ্ছে। ২০১৩ সাল এবং ২০১৫ সালের মধ্যে ভারী তুষারপাত এবং তীব্র ঠান্ডা এক্ষেত্রে দায়ী বলে ধারণা করা হচ্ছে।

মিশিগানের পশ্চিম অঞ্চলের কিছু এলাকায় নেকড়ের সংখ্যা হ্রাস পাচ্ছে এবং পূর্বাঞ্চলের কিছু উপদ্বীপে বৃদ্ধি পাচ্ছে।

তথাপি নিম্ন অঞ্চলের উপদ্বীপগুলোতে কোন নেকড়ে আছে কিনা তা জানা যায়নি।

মিশিগানের ধূসর নেকড়েদের জন্য এখনও পর্যন্ত ফেডারেল আইনি সুরক্ষা রয়েছে এবং আইন অনুযায়ী মানুষের জীবনের জন্য হুমকি না হলে তাদের (নেকড়ে) হত্যা করা যায় না।

আরও পড়ুনঃ স্কাইব্রিজ: মিশিগানে বেড়ানোর সেরা জায়গা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

১০

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১১

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১২

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১৩

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৪

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৫

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৭

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৮

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

২০