মাহমুদুল হক লিটু
২ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার ৩১মে হ্যামট্রামিক সিটির বনফুল রেস্টুরেন্টে স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন মাওলানা শাহানুর রহমান।

 

মিশিগান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বকুল তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন লিলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিশিগান বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ফকরুল ইসলাম লয়েস।

 

প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট এটিএম ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন জর্জিয়া বিএনপি নেতা মাহফুজ আহমদ শেরওয়ান । বক্তব্য রাখেন আব্দুল বাছিত, ফয়সল ইসলাম, নাজমুল হক কামাল, আব্দুর রহমান, রেজাউল হাসান। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

 

উপস্থিত ছিলেন মামুনুর রেজা শাহেল, আব্দুল জব্বার বশীর, আব্দুল কাদের, জিল্লুল রহমান জিলু, রেজওয়ান আহমদ রাজন, সৈয়দ হাসান মাহমুদ বাবু, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, কয়েস আহমদ,আবুল হাসান, জামিল আহমদ, খোকা মিয়া,আব্দুল্লাহ আল মান্না, পারভেজ আহমদ, সিরাজ উদ্দিন, মারুফ হোসেন খান, আকতার হোসেন, ফরহাদ আহমদ ফাহিম, আব্দুর রহমান, বেলাল আহমদ,সিপার আহমদ, ফরিদ আহমদ,ফয়জুল ইসলাম, শিপলু আহমদ, আবু রাসেল, মনসুর আহমদ, এমাদ উদ্দিন, আবুল মাজেদ, আবুল আহাদ, সাইদুল ইসলাম,কামরুল ইসলাম, আলমগীর হোসেন,সবুর আহমদ, সাইদ ডলার,রাহাত ,সৈয়দ ফাহিম সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ।

 

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারানো প্রেমের টানে ৮৬ বছরের ফরাসি নারী যুক্তরাষ্ট্রে, অতঃপর…

‘জিরো গ্রাভিটি’তে উড়লেন মার্কিন বৃদ্ধ, শৈশবের স্বপ্ন ৯৭ বছর বয়সে পূরণ

মানুষ নয়, লড়ছে রোবট

বিয়ের মঞ্চে বর–কনের কুস্তি

‘বইবিহীন’ বইয়ের দোকান

জাতিসংঘে বাংলাদেশের বড় সাফল্য, সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

অটিজম ও লার্নিং ডিজএবিলিটি সেবায় মানবিক বিপ্লব, সিলেট শহরে আপাসেন ও ফিনিক্স স্কুলের অনন্য অভিযাত্রা

ঋণমুক্ত জীবনের জন্য ইসলামের ১০ শিক্ষা

সুস্থ দেহ ও মনের জন্য মহানবী (সা.)–এর ১০ সুন্নাহ

মিশিগান বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

১০

সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে হামলা, ইসলামবিদ্বেষ ও ঘৃণাপ্রসূত সহিংসতা নিয়ে ইমাম কাউন্সিলের উদ্বেগ

১১

বিশ্ব ওয়েল্ডিং প্রতিযোগিতা, মিশিগানের মিকালা স্পসিটো যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রতিনিধি

১২

বিদ্যুৎ ও জ্বালানি বিল মোকাবিলায় নিউইয়র্কের বড় সহায়তা কর্মসূচি

১৩

বিশ্ব মাতোয়ারা ফুটবল জ্বরে, কানাডা, মেক্সিকোর সঙ্গে আয়োজক যুক্তরাষ্ট্র

১৪

বিশ্ব শান্তি মিশনে অবদানের স্বীকৃতি, জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি

১৫

অভিবাসন ইস্যুতে অবস্থান বদল, গ্রিনকার্ডধারীদের জন্য সুখবর ট্রাম্পের

১৬

অভিবাসী ভিসা আবেদন দ্রুত করতে নতুন ব্যবস্থা, দুই দিনের প্রসেসিং চালু করছে মার্কিন দূতাবাস

১৭

মিশিগানে ইউনিক ঈদ বাজার মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

১৮

আজাদ স্পোর্টস একাডেমির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন

১৯

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

২০