মিশিগান ক্যারাম অ্যাসোসিয়েশনের অভিষেক উপলক্ষে ক্যরাম টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শনিবার(ফেব্রুয়ারি) বিকালে স্বপ্ন সুপার মার্কেট এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রাইজমানি হিসেবে পেয়েছে ১৫০০ ডলার, ট্রফি ও মেডেল। রানার্সআপ প্রাইজমানি পেয়েছে ১০০০ ডলার ।বিজয়ী হিসেবে প্রথম স্থান দখল করেছে কারুল রায়হান,দ্বিতীয় স্থান জয়নাল জুলহাস এবং তৃতীয় স্থান নাজ কামাল।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম আলঙ্গীর, অ্যাসোসিয়েশনের সভাপতি জয়না আবেদিন এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ মুনায়েম আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শিপলু রহমান,কোষাধ্যক্ষ রায়হান, সহ কোষাধ্যক্ষ ওয়াহিদ ,ক্রীড়া সম্পাদক রুমন,সহ-ক্রীড়া সম্পাদক খাইরুল,সহ প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক লুকমান মিয়া,সহ-সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন,ধর্ম বিষয়ক সম্পাদক জুলাহস,সহ-সাংস্কৃতিক সম্পাদক মান্নু মিয়া,কামরুল হাসান , আতিক , দেলোয়ার ,সাহেদ , মাসুম ,নাহিদ, সালমান , আলম ,মজনু ,কামাল ,নাজমুল ,মালেক , মনির , আফসার, আদিলসহ আরো অনেক।
মন্তব্য করুন