মো: কবির হোসেন
১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভালোবাসা দিবসে একজন বাবার অনুভূতি

মো: কবির হোসেন এবং তার পরিবার। ছবি: লেখক

এই মুহুর্তে আমার কাছে নিজের বাবা-মায়ের পর সবচেয়ে প্রিয় ভালোবাসার মানুষ আমার মেয়ে আরুশা। বিষাদময় এই চারপাশ থেকে যখন ওর কাছে কেমন জানি সব ভুলে যাই। যে কটা দিন যতটুকু সময় আমি ওর সাথে কাটাই মনে হয় আমার অতীত বলে কিছু নেই।

ওর সাথের সময়টা আমার কাছে টনিকের মতো। মানুষ চিন্তামুক্ত ও শান্তিতে থাকার জন্য যেমন থেরাপি দেয়, ওষুধ কিনে খায়: আরুশার সাথে কাটানো সময়টুকু ঠিক তেমনি আমার কাছে টাকা দিয়ে থেরাপি বা শান্তি কেনার মতো। আমি বাবা হওয়ার পর নিজের বাবা-মার প্রতিও দৃষ্টিভঙ্গি আমার পরিবর্তন হয়েছে।

আমি বিশ্বাস করি, আমার যেমন আরুশাকে নিয়ে সুখানুভূতি হয়, আমার বাবা-মাসহ পৃথিবীর প্রতিটি বাবা-মা একই অনুভূমি ভনুভব করেন। নিজের বাচ্চাকে ভালো রাখার জন্য, তাদের ভবিষ্যতের জন্য পৃথিবীর প্রত্যেকটি বাবা-মাই তার সর্বোচ্চটা দেন। অসম প্রতিযোগিতার যুদ্ধ-রাজনীতি-ঝঞ্জাটময় পৃথিবীতে কোন পিতামাতা হয়তো পারেন বা কেউবা কুলিয়ে উঠতে পারেন না। কিন্তু তাদের চেষ্টার কমতি থাকে বলে আমি বিশ্বাস করি না।

আমার নিজের পরিবারে দ্বিতীয় ভালোবাসার মানুষটি হচ্ছে আরুশার মা। আরুশা ও সংসারকে যে চেষ্টা ও পরিশ্রমে সে আগলে রেখেছে তা আমি পারতাম না। ধৈর্য্যহারা হয়ে যেতাম। আসলে পৃথিবীর সব মায়েরা এমনই হয়। তাদের এই ঋণ কোনদিনই পরিশোধ করা যায় না। স্বামী-সংসার ঠিক রেখে আবার চাকরি!

আমি নিজে যখন একদিন আরুশাকে রাখতে যাই তখন ঠিকই টের পাই একটা সন্তান পালন করা কতোই না কষ্টের। আসলে আমাদের মায়েদের সংসারের প্রতি যে ত্যাগ তা আর্থিক মূল্য পরিমাপ করা গেলে দেশের জিডিপির আকার হয়তো আরো অনেক অনেক বড় হতো। সেটার আর্থিক মূল্য করাও সম্ভব না।

শেষ কথা হচ্ছে, সুখ-দুঃখ এই দুইয়ে মিলেয়েই সংসার। পৃথিবীর কেউই বলতে পারবে না তাদের সংসারে দুঃখ বলে কিছু নেই। সুখের পর যেমন দুঃখ আসে আবার দুঃখের পর সুখ। আমাদের সংসারও তেমনই। মাঝেমধ্যে জগৎ সংসার বেদনাদায়ক মনে হলেও মেয়ের মুখের দিকে তাকালে সবই ভুলে যাই। সপ্তাহান্তে পরিবারের সাথে আমার সাক্ষাৎ হয়। একসাথে থাকার সময় যতটা না বুঝতে পারি পরিবার রেখে দূরে আসার সময় ঠিকই পরিবারের অভাব টের পাই।

আজকের বিশেষ দিনে পরিবারের কাছ থেকে দূরে থেকে একটা কথা মনে হচ্ছে- সংসার হচ্ছে মায়ার খেলা। এই মায়ায় মোহবিষ্ট হয়ে পড়েছি আমি। অনেক ভালোবাসি তোমাদের। সেটা প্রকাশ না করলে আমি তো বুঝি।

আমার পরিবারের জন্য নিচের কথাটি একদম ঠিক:

‘‘সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা

আরুশা আমাদের একমাত্র ভেলা’

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১০

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১১

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১২

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৩

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৪

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৫

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৬

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৭

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৮

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৯

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

২০