বাংলা সংবাদ ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান পরিস্থিতি: উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের গঠনমূলক বার্তা

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি এ ঘটনায় উভয়পক্ষকে ‘দায়িত্বশীল সমাধান’ খুঁজে বের করার আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই যোগাযোগ রাখছে। এ বিষয়ে ‘দায়িত্বশীল সমাধান’ খুঁজে বের করার জন্য উভয় পক্ষকে উৎসাহিত করছে দেশটি।

 

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন জানিয়েছে। তবে সরাসরি পাকিস্তানকে কোনো দোষারোপ করেনি। ভারত অভিযোগ করেছে, ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরে পেহেলগামে হওয়া হামলার জন্য পাকিস্তান দায়ী। এ হামলায় ২৪ জনের বেশি মানুষ নিহত হন। পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, এটি একটি ক্রমবর্ধমান পরিস্থিতি এবং আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা ভারত ও পাকিস্তানের সরকারগুলোর সঙ্গে একাধিক পর্যায়ে যোগাযোগ করছি।

 

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সকল পক্ষকে দায়িত্বশীল সমাধানের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে এবং পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায়। বর্তমানে যুক্তরাষ্ট্রের এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার কৌশলের অংশ হিসেবে ভারত গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে। অন্যদিকে আফগানিস্তান থেকে ২০২১ সালের যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর পাকিস্তানের কূটনৈতিক গুরুত্ব অনেকটাই কমে গেছে।

 

ওয়াশিংটনভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক ও ফোরেন পলিসি ম্যাগাজিনের লেখক মাইকেল কুগেলম্যান বলেন, বর্তমানে ভারত যুক্তরাষ্ট্রের অনেক বেশি ঘনিষ্ঠ অংশীদার। এটি ইসলামাবাদকে চিন্তিত করতে পারে যে, যদি ভারত সামরিক প্রতিক্রিয়া দেয়, তবে যুক্তরাষ্ট্র ভারতের সন্ত্রাসবিরোধী উদ্যোগের প্রতি সহানুভূতিশীল হতে পারে এবং বাধা দেবে না। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ও গাজায় ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ব্যস্ততার কারণে, ট্রাম্প প্রশাসন সম্ভবত ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনায় শুরুর দিকে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করবে না।

 

পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত ও হাডসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো হুসেইন হাক্কানি বলেন, এবারের উত্তেজনা প্রশমনের জন্য যুক্তরাষ্ট্রের কোনো বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে না। তিনি বলেন, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদের উৎপত্তি বা মদদ সম্পর্কে ভারতের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। আর পাকিস্তানের দীর্ঘদিনের ধারণা যে, ভারত চায় পাকিস্তানকে ভেঙে ফেলতে। কয়েক বছর পরপর উভয় দেশই নিজেদের মধ্যে উত্তেজনা তৈরি করে। এবারের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এতে হস্তক্ষেপ করার কোনো বিশেষ আগ্রহ নেই।

 

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০