২১ জুন ২০২৪, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়িংয়ের কাছে ২৫ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর

মাত্র ছয় মাসের ব্যবধানে প্রায় একই কায়দায় বিধ্বস্ত বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের নিহত যাত্রীদের পরিবার এই আমেরিকান উড়োজাহাজ নির্মাতা কোম্পানির কর্তা ব্যক্তিদের বিচার এবং রেকর্ড ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

 

বিবিসির খবরে বলা হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রায় আড়াই হাজার কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে। পরিবারগুলোর পক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী পল ক্যাসেল। তিনি বলেন, ‘এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী করপোরেট অপরাধ। বোয়িংকে তাদের সীমাহীন অমানবিক অপরাধের মূল্য চুকাতে হবে। তাই ক্ষতিপূরণের এই অঙ্ক ন্যায্য এবং স্পষ্টতই সঠিক।

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে আদালতে পেশ করা ৩২ পাতার ওই আবেদনপত্র দেখেছে বিবিসি।

 

এতে আইনজীবী ক্যাসেল বলেছেন, ২০১৮ ও ২০১৯ সালের ওই দুটি ঘটনায় ৩৪৬ যাত্রী নিহত হয়েছেন।

 

যুক্তরাষ্ট্র সরকারের উচিত, যাঁরা বোয়িং পরিচালনা করেন, তাঁদের বিচারের আওতায় আনা।

 

২০১৮ সালের অক্টোবরে লায়ন এয়ার ফ্লাইটের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড়াল দেওয়ার মাত্র ১৩ মিনিটের মাথায় জাভা সাগরে বিধ্বস্ত হয় এবং ১৮৯ আরোহীর সবাই প্রাণ হারান।

 

পরের বছর ২০১৯ সালের মার্চে ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ আদ্দিস আবাবা থেকে উড়াল দেওয়ার মাত্র ৬ মিনিটের মাথায় বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহীর সবাই নিহত হন।

 

উভয় দুর্ঘটনার তদন্তেই ‘ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে’ ত্রুটি পাওয়া যায়।

 

ওই দুই দুর্ঘটনার বিষয়ে গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসকে কিছু প্রমাণ দেন বোয়িংয়ের প্রধান নির্বাহী ডেভ ক্যালহাউন। সেখানে তিনি বলেন, ‘আমরা যে দুঃখের কারণ হয়েছি, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।’

 

ওই দুই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় কোম্পানির ভুল ছিল বলেও কংগ্রেস কমিটির সামনে স্বীকার করে নেন ডেভ। বলেন, ‘আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করেছি।’

 

এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বোয়িংয়ের বিরুদ্ধে ২০২১ সালে জালিয়াতির অভিযোগে হওয়া একটি ফৌজদারি মামলা পুনরুজ্জীবিত করার বিষয়ে ভাবছে। সেবার বোয়িং কর্তৃপক্ষ নিজেদের অপরাধ স্বীকার করে

 

জালিয়াতি শনাক্ত ও তা প্রতিরোধে তাদের কমপ্লায়েন্স সিস্টেম নতুন করে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে একটি সমঝোতায় এসেছিল।

 

কিন্তু তারা সেই সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘন করছে। গত মাসে কৌঁসুলিরা এমন সিদ্ধান্তে উপনীত হন। কারণ, গত জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের একটি দরজা মধ্য আকাশে খুলে যায়। যদিও পাইলটের বুদ্ধিমত্তায় উড়োজাহাজটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করে।

 

ওই মামলা পুনরুজ্জীবিত করার বিষয়ে আগামী ৭ জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

১০

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১১

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১২

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১৩

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

১৪

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১৫

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১৬

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১৭

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৮

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৯

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

২০