বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারী ২০২৬, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃটেন অস্ট্রেলিয়ার মতো শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করতে পারে

অস্ট্রেলিয়ার পর এবার শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া তথা সামাজিকযোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়ার কথা বিবেচনা করছে বৃটেন সরকার। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার এ বিষয়ে সতর্ক করে বলেছেন, শিশুরা যেন অবিরাম স্ক্রলিং, উদ্বেগ ও তুলনার এক জগতে হারিয়ে না পড়ে, সে বিষয়ে সরকার কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

 

মঙ্গলবার এক বিবৃতিতে স্টারমার জানান, শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রবেশের বয়সসীমা এবং ‘ইনফিনিট স্ক্রলিং’-এর মতো আসক্তিকর ফিচার সীমিত করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর একদিন আগে লেবার সরকার জানায়, শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর হবে কি না এবং তা বাস্তবায়নের সর্বোত্তম উপায় কী হতে পারেÑ এ বিষয়ে বিশ্বজুড়ে বিদ্যমান তথ্য ও অভিজ্ঞতা পর্যালোচনা করা হবে।

 

 

স্টারমার সাবস্ট্যাকে লিখেছেন, এটি অত্যন্ত জটিল একটি বিষয়, তাই যথাযথভাবে বিবেচনা করা জরুরি। সরকার জানিয়েছে, এ বিষয়ে অভিজ্ঞতা নিতে মন্ত্রীরা অস্ট্রেলিয়া সফর করবেন। উল্লেখ্য, গত মাসে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে বিশ্বের প্রথম দেশ হিসেবে নজির স্থাপন করেছে অস্ট্রেলিয়া। যুক্তরাজ্য সরকার এখনও নির্দিষ্ট কোনো বয়সসীমা ঘোষণা করেনি। তবে বেশ কয়েকটি বিষয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে।

 

বিশ্বজুড়ে সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলো শিশুদের মানসিক স্বাস্থ্য ও বিকাশে সোশ্যাল মিডিয়া এবং অতিরিক্ত স্ক্রিন টাইমের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। সম্প্রতি অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি কনটেন্টের দ্রুত বিস্তার এসব উদ্বেগ আরও বাড়িয়েছে। বিশেষ করে ইলন মাস্কের গ্রক এআই চ্যাটবট দ্বারা সম্মতি ছাড়াই যৌন ছবি তৈরির অভিযোগ উঠেছে। যার মধ্যে অপ্রাপ্তবয়স্কদের ছবিও রয়েছে—যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১০

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১১

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১২

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৩

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৪

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

১৫

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

১৬

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

১৭

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

১৮

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

১৯

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

২০