মাহমুদুল হক লিটু
১১ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

প্রবাসের মাটিতে প্রিয় মাতৃভূমির প্রতি ভালোবাসা, বাংলা ভাষা, শিল্প, সংস্কৃতি ও স্বাধীনতার চেতনাকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মিশিগানে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন।

 

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর আয়োজনে গতকাল রোববার (১০ মে) মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির একটি রেস্তোরায় এ উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে অনুষ্ঠিত হয় চিত্রাংকন,সংখ্যা লিখন, কুইজ ও সংগীত প্রতিযোগিতা। আর শিশু কিশোরদের এই মিলন মেলা অনুষ্টানটি স্পন্সর করেছে আজিবুন হোম কেয়ার ও নূর টেক্স । সাহিত্য পরিষদের সভাপতি এডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় দেবের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও মুখপাত্র  হারান কান্তি সেন ।

 

 

 

 

পুরস্কার বিতরনী ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রউফ,বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের সভাপতি পার্থ দেব,  মিশিগান থেকে প্রকাশিত “বাংলা সংবাদ” পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌস, কবি -সাহিত্যিক কল্যানী দেব চৌধুরী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার লিমা, প্রবীণ শিক্ষক অমরেশ চন্দ্র দেব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক শফিক রহমান, সাংবাদিক আশিক রহমান, বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের কোষাধ্যক্ষ মাহমুদুল হক লিটু, সাংবাদিক ফয়সল আহমদ মুন্না,কবি দেবাশীস দাশ,শাহরিয়ার আহমদ,আবুল কালাম আজাদ।

 

 

 

 

 

অনুষ্ঠানে অতিথি ও অভিভাবকরা প্রবাসী বাংলাদেশী শিশুদের মাঝে বাংলাদেশ ও বাংলাকে অনুরণিত করার জন্য বাংলা সাহিত্য পরিষদের এই উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন। শেষ পর্বে প্রতিযাগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ও অনুষ্ঠানে অংশগ্রহনকারী সব প্রতিযোগিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। “ক” গ্রুপের অংকনের বিষয় ছিল বাংলাদেশের জাতীয় পতাকা ও “খ” গ্রুপ উন্মুক্ত চিত্রাংকন।

 

চিত্রাংকনে (ক)  গ্রুপে ১ম হয়  অনুপ্রভা ২য় স্বস্তিকা সৃজিতা ও ৩য় পুরস্কার অর্জন করে  নাঈম চৌধুরী এবং (খ) গ্রুপে ১ম হয় প্রতিষ ধর ২য় শায়ন চৌধুরী  এবং ৩য় পুরস্কার লাভ করে রনেশ দে। এবার প্রথমবার সংযুক্ত করা বাংলা গণনায় ১ম হয় স্নিগ্ধ দেব ২য় স্হান লাভ করে নায়িফ নাওয়াল, এবং তৃতীয় হয় রিশিকা দেব।

 

 

সংগীত প্রতিযোগিতায় (ক) গ্রুপে ১ম হয় স্নিগ্ধ দেব,২য় প্রতিক্ষা ধর এবং ৩য় হয় প্রতিশ   ধর।সংগীতে (খ) গ্রুপে ১ম হয় প্রত্যূষা ধর ২য় পুরস্কার লাভ করে সত্যজিত পাল এবং ৩য় হয় অর্ঘ্য সূত্রধর।
কুইজ প্রতিযোগিতায় ১ম হয় প্রতিশ ধর ২য় পুরস্কার লাভ করে স্নিগ্ধ দেব এবং ৩য় স্হান লাভ করে সত্যজিৎ পাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০