২২ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা

বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএসএ’র ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ সেপ্টেম্বর ওয়ারেন সিটির রয়েল বেঙ্গল রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সদস্যরা ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

 

 

সভায় সভাপতিত্ব করেন মানবজমিনের প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দীন রানা। পরিচালনা করেন যমুনা টিভির প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস। সভায় বিগত দিনের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস। সভায় সংগঠনের আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ জুয়েল খান।

 

 

সভায় বক্তারা গত দুই কার্যপরিষদে ধারাবাহিক চার বছর সংগঠনকে ঐক্যবদ্ধ ও সঠিক নেতৃত্বের মাধ্যমে পরিচালনার জন্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

 

আলোচনা শেষে ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যরা উৎসাহের সঙ্গে ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
নবনির্বাচিত কমিটি: সভাপতি – পার্থ সারথী দেব (প্রথম আলো, উত্তর আমেরিকা), সাধারণ সম্পাদক – জুয়েল খান (নিউজ টুয়েন্টি ফোর), কোষাধ্যক্ষ – মাহমুদুল হক লিটু (বাংলা সংবাদ পত্রিকা), এছাড়া সহ-সভাপতি শফিক রহমান, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় দেব, কার্যকরী সদস্য- হেলাল উদ্দীন রানা, ইকবাল ফেরদৌস, ফারজানা চৌধুরী পাপড়ি, ফয়সল আহমদ মুন্না, হারান কান্তি সেন, আহমেদ শামসুদ্দিন কুটি নির্বাচিত হন ।

 

নতুন নেতৃত্বের অধীনে প্রেস ক্লাবের কার্যক্রম আরও প্রাণবন্ত ও গতিশীল হবে বলে সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০