বাংলা সংবাদ ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

চলতি বছরের মার্চে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত ৫১ মিলিয়ন মার্কিন ডলারের বন্ড কিনেছেন এমন তথ্য আর্থিক নথিতে প্রকাশ পেয়েছে। রোববার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

 

 

শনিবার (২৫ এপ্রিল) প্রকাশিত যুক্তরাষ্ট্রের মার্কিন সরকারি নীতিমালা দফতরের ডিসক্লোজার অনুযায়ী, গত মাসে, ট্রাম্প মোট ১৭৫টি আর্থিক লেনদেন করেছেন। তবে প্রতিটি লেনদেনের নির্দিষ্ট অঙ্ক উল্লেখ করা হয়নি, বরং একটি নির্দিষ্ট সীমার মধ্যে তথ্য দেওয়া হয়েছে।

 

 

প্রকাশিত তথ্যে দেখা যায়, বেশিরভাগ বিনিয়োগ ছিল বিভিন্ন রাজ্য, কাউন্টি, স্কুল ডিস্ট্রিক্ট এবং সরকারি সংশ্লিষ্ট সংস্থার ইস্যু করা মিউনিসিপাল বন্ড। এছাড়া কিছু মার্কিন ট্রেজারি বন্ডও রয়েছে। এরমধ্যে সবচেয়ে বড় ২৬টি লেনদেন হয়েছে ১০ লাখ থেকে ৫০ লাখ ডলারের মধ্যে, যার মধ্যে বেশিরভাগই সরকারি বন্ড বা ট্রেজারি। পাশাপাশি তিনি ওয়েয়ার হাউজার এবং জেনারেল মোটরসের মতো কর্পোরেট বন্ডেও বিনিয়োগ করেছেন।

 

 

এছাড়া তিনি জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্য ও আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের বন্ডে বিনিয়োগ করেন—যার মধ্যে রয়েছে কনস্টেলেশন এনার্জি, অক্সিডেন্টাল পেট্রোলিয়াম, ব্রডকম, এনভিডিয়া, মেটা প্ল্যাটফর্মস, মাইক্রোসফট, সিটিগ্রুপ, গোল্ডম্যান স্যাক্স, জেপি মরগান চেজ এবং বোয়িং।

 

 

সব মিলিয়ে ট্রাম্পের বন্ড বিনিয়োগের সর্বোচ্চ সম্ভাব্য মূল্য প্রায় ১৬১ মিলিয়ন ডলার বলে নথিতে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ইরান যুদ্ধের ব্যয় ও লোকসান পুষিয়ে নিতে এমন উদ্যোগ নিয়েছেন ট্রাম্প।

 

 

সূত্র: রয়টার্স

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১০

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১১

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১২

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৩

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৪

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৫

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৬

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৭

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৮

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৯

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

২০