তাহমীদ ইশাদ রিপন
১ অক্টোবর ২০২৫, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় মাসব্যাপী কর্মসূচি উদ্বোধনে নিসচার সংবাদ সম্মেলন 

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন ও সড়ক নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

 

বুধবার (১ অক্টোবর) দুপুর ১২ টায় নিসচা বড়লেখা কার্যালয়ে উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন লিখিত কর্মসূচি পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নোমান উদ্দিন, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ এবং সিনিয়র সদস্য জমির উদ্দিন ও ছাদিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে মাসব্যাপী কর্মসূচির রূপরেখা প্রকাশ করা হয়, যা চারটি ধাপে কর্মসূচিগুলো  বাস্তবায়িত হবে: প্রথম ধাপ – সচেতনতা সৃষ্টির কার্যক্রম: স্কুল ও কলেজে সড়ক নিরাপত্তা ক্লাস, পথচারী সচেতনতা ক্যাম্পেইন, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার উৎসাহিতকরণ, পোস্টার ও ব্যানার প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ক্যাম্পেইন।

 

 

দ্বিতীয় ধাপ– জনসম্পৃক্ততা: রাজনীতিবিদ ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়, ছাত্র সংগঠনের নেতাদের আলোচনা সভা, টেলিভিশন টকশো, ড্রাইভার-যাত্রী সংলাপ, ট্রাফিক আইন মানার বিশেষ অভিযান এবং সেফটি স্টিকার বিতরণ।

 

 

তৃতীয় ধাপ– শিক্ষা ও বাস্তবায়ন: দুর্ঘটনার কারণ ও সমাধান বিষয়ক গবেষণা সেমিনার, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস যাচাই ক্যাম্প, স্কুল-কলেজে নিরাপদ সড়ক কুইজ প্রতিযোগিতা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, ঝুঁকিপূর্ণ মোড়ে সাইনবোর্ড ও রিফ্লেক্টর স্থাপন এবং সড়ক নিরাপত্তা ডকুমেন্টারি প্রদর্শনী।

 

 

চতুর্থ ধাপ– দিবস উদযাপন ও মূল্যায়ন: জাতীয় র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য দোয়া মাহফিল, নাটিকা/ড্রামা, ড্রাইভারদের ফ্রি হেলথ চেকআপ, স্মৃতি পদক প্রদান, ধর্মীয় আলোচকদের সঙ্গে বৈঠক, ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা প্রদান এবং সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন।

 

বিশেষ উদ্যোগ: পূজা মণ্ডপে জনসচেতনতামূলক প্রচারণা, স্বেচ্ছায় রক্তদান, রাস্তার গর্ত ভরাট, ঝোপঝাড় পরিস্কার ও রাস্তা সংস্করণ। সেইসঙ্গে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচী সফলভাবে বাস্তবায়নে বড়লেখাবাসীর সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে নিসচা নেতৃবৃন্দ মাসব্যাপী কর্মসূচি ও সড়ক দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০