তাহমীদ ইশাদ রিপন, সিলেট ব্যুরো
৬ নভেম্বর ২০২৫, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় বিনামূল্যে চক্ষু শিবিরে চিকিৎসা পেলেন ৪ শতাধিক রোগী

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়নের ছিগামহল গ্রামে আয়োজন করা হয় এক দিনব্যাপী চক্ষু শিবির। এই শিবিরে এলাকার মানুষ তাদের চোখের সমস্যার চিকিৎসা ও পরামর্শ গ্রহণের সুযোগ পায়। ছোট থেকে বড়, সব বয়সী রোগী এখানে অংশগ্রহণ করেন। শুধু চোখের সমস্যা নির্ণয়ই নয়, রোগীদের চোখের যত্ন ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেও শিবিরটি মানবসেবার এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

 

বুধবার (৫ নভেম্বর) বড়লেখা উন্নয়ন ফোরামের আয়োজনে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবিরটি উদ্বোধন করেন ফোরামের চেয়ারম্যান আব্দুর রহমান শাহীন। সকাল ১০টা থেকে দিনব্যাপী রোগী দেখেন চিকিৎসকরা। এতে বিনামূল্যে প্রায় চারশত রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং শতাধিক রোগীর চোখের ছানি অপারেশন ও চোখে লেন্স লাগানোর সিদ্ধান্ত নেন চিকিৎকরা

 

চক্ষু শিবির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা, পিসি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক রিয়াজ উদ্দিন, বড়লেখা ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাজু, বিশিষ্ট লেখক ও ফোরামের উপদেষ্টা জয়নাল আবেদীন তাপাদার, প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রহিম, এডভোকেট গিয়াস উদ্দিন মজনু, জামায়াত নেতা হাফিজ জয়নাল আবেদীন, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুর রহমান বকুল, বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রজেক্ট কো-অর্ডিনেটর শামীম আহমদ, বিএনপি নেতা কামাল আহমেদ, ইমরান আহমেদ, জামায়াত নেতা জুবায়ের আহমেদ শামীম ও শাহীন খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আতাউর রহমান।

 

 

এই চক্ষু শিবিরে রোগীদের চোখ পরীক্ষা, রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। আয়োজকরা জানিয়েছেন, আমরা দিনব্যাপী চক্ষু শিবিরে প্রায় চারশত মানুষের চক্ষু সেবা দিয়েছি। এই ধরনের উদ্যোগ এলাকার মানুষের চোখের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ এই সুবিধা ভোগ করতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০