৮ মে ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখা সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে ঠেলে পাঠালো বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গত দুদিনে সীমান্তের লোকজন শতাধিক অনুপ্রবেশকারিকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছে।

 

উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বেশি অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করলেও সীমান্তবাসীর মধ্যে উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে।উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকার লোকজন জানান, বুধবার ভোর পাঁচটার দিকে নিউ পাল্লাথল বিজিবি ক্যাম্পের আওতাধীন এলাকার সীমান্ত দিয়ে ৩২ জন নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে বিএসএফ। অপরিচিতি ও সন্দেহজনক চলাফেরার কারণে পাল্লাথল চা বাগানের শ্রমিকরা তাদের আটক করে বিজিবির কাছে সোপর্দ করে। বৃহস্পতিবার সকালে বোবারথল সীমান্ত দিয়ে বিএসএফ আরো ২৩ জনকে পুশইন করেছে জানিয়ে স্থানীয় বাসিন্দারা জানান এই লোকজনকেও আটক করে তারা বিজিবির কাছে সোপর্দ করেছেন।

 

সীমান্তবাসীরা জানান, গত দু’দিনে শতাধিক লোক এই সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশকারিরা জানিয়েছে, ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের ধরে এনে জোর করে বর্ডার পার করে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। তারা বাংলাদেশের নাগরিক হলেও অনেক বছর ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে বসবাস করছেন। সীমান্তের ওপারে তাদের মতো আরো অনেককে পুশইন করার জন্য বিএসএফ ধরে রেখেছে। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে গেছে, বুধবার (৭ মে) ভোরে নিউ পাল্লা বিজিবি ক্যাম্প এলাকা দিয়ে বিএসএফের পুশইন করা ৩২ জনের অনেকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজার থেকে অ্যাম্বুলেন্সে করে বড়লেখা ত্যাগ করেন। কেউ কেউ সিএনজি  যোগে অন্যত্র চলে গেছেন। বিভিন্ন মহলে প্রশ্ন ওঠেছে, বিএসএফ যাদের অবৈধভাবে বাংলাদেশে পুশইন করলো তারা প্রকৃতপক্ষে কারা। কোনো অসৎ উদ্দেশ্যে কি বিএসএফ তাদেরকে ঢুকিয়ে দিয়েছে।

 

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, গত দুইদিন ধরে বেশকিছু মানুষ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। বিএসএফ তাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। স্থানীয় লোকজন তাদের আটক করে বিজিবির কাছে তুলে দিচ্ছে। বুধবার ৩২ জনকে ও বৃহস্পতিবার ২৩ জনকে বিজিবির কাছে সোপর্দ করেছেন চা শ্রমিকরা। আটকরা বাংলাভাষী। বিজিবির পক্ষ থেকে তাদের পরিচয় নিশ্চিতের কাজ চলছে। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বেশকিছু মানুষকে আটক করা হয়েছে। সীমান্তে বিজিবির নজরদারি আরো জোরদার করা হয়েছে। অনুপ্রবেশকারীদের ঠিকানা নিশ্চিত করণের কাজ চলছে। পরিচয় যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০