২১ অগাস্ট ২০২৩, ৩:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেডারেল নির্বাচন মামলার বিচার কাজ ২০২৬ সালে শুরু করার আবেদন জানালেন ট্রাম্প

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইনজীবীরা তার মামলার বিচারের তারিখ ২০২৬ সালের এপ্রিলে নির্ধারনের জন্য ওয়াশিংটনের এক ফেডারেল আদালতে আবেদন জানিয়েছেন।

এই আদালতে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার পরাজয়ের ফল বেআইনিভাবে পাল্টে দেয়ার চেষ্টা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এই আবেদনের অর্থ হলো, বিচার প্রক্রিয়া শুরু হবে ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পর।

গত সপ্তাহে বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ ২০২৪ সালের ২ জানুয়ারিতে বিচার শুরু করার আবেদন করেন। সরকারি প্রসিকিউটররা জানান, সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার নথি উপস্থাপন করতে তাদের চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে।

ট্রাম্পের আইনজীবীরা তাদের আবেদনপত্রে লিখেছেন, “ন্যায়বিচার ও ন্যায্য বিচার প্রক্রিয়ার মধ্যেই জনস্বার্থ নিহিত রয়েছে; কোনো তাড়াহুড়ো করা বিচারে নয়।”

ইউ এস ডিস্ট্রিক্ট জজ তানিয়া চুটকান ওয়াশিংটনে শুনানির জন্য ২৮ আগস্ট তারিখ ধার্য করবেন বলে ধারণা করা হচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট মনে করছেন যে, তার বিচারগুলো ২০২৪ সাল জুড়ে চলবে। আর সেই সময়ে তিনি হোয়াইট হাউজে ফেরার জন্য রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন চাইতে যাচ্ছেন।

ট্রাম্প চারটি মামলায় অভিযুক্ত হয়েছেন। তিনি সোমবার সর্বসাম্প্রতিক মামলায় অভিযুক্ত হয়েছেন জর্জিয়ায়। এই মামলায়, প্রসিকিউটর ফ্যানি উইলিস ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের জন্য ট্রাম্প এবং তার ১৮ জন সহযোগীর বিরুদ্ধে ৪ মার্চ বিচার কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ সংক্রান্ত মামলার বিচারের তারিখ নির্ধারণ করবেন ফুলটন কাউন্টি সুপিরিয়র আদালতের বিচারক স্কট ম্যাকাফি। জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টায় এই মামলার শুনানির জন্য তাকে দৈবচয়ন ভিত্তিতে নিয়োগ দেয়া হয়।প্রায় নিশ্চিতভাবেই ধারণা করা হচ্ছে যে ট্রাম্পের আইনজীবীরা আরো অনেক পরে শুনানীর জন্য সময়ের আবেদন করবেন, আর সম্ভবত তা তারা চাইবেন আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর।

ট্রাম্প যে সকল বিচারের মুখোমুখি হচ্ছেন, সেগুলো কয়েক সপ্তাহ ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে। আর সাক্ষীরা যখন তার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন, তখন ৭৭ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টকে আদালত-কক্ষে বিবাদীর আসনে শান্তভাবে বসে থাকতে হবে।

চারটি মামলায় তার বিরুদ্ধে মোট ৯১টি অভিযোগ রয়েছে। আর অভিযোগগুলোর সবকটিই অপরাধমূলক। দোষী সাব্যস্ত হলে তাকে বেশ কয়েক বছর কারাবাস করতে হতে পারে। তবে, তিনি সকল অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুনঃ  সোয়াইন ফ্লু: মিশিগানে মানব দেহে শনাক্ত

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০