বাংলা সংবাদ ডেস্ক
৮ জুলাই ২০২৪, ১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার চীন সফর: বাংলাদেশ রেলওয়ের ৫টি প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে আলোচনা হতে পারে বাংলাদেশ রেলওয়ের কয়েকটি মেগা প্রকল্প নিয়ে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আলোচনায় থাকতে পারে ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্প।

স্বপ্নের সেতু পদ্মা দিয়ে রেল যোগাযোগ শুরুর পর এবার দক্ষিণাঞ্চলের জন্য এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফরিদপুরের ভাঙ্গা থেকে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত ট্রেনে চড়ে পাড়ি দেয়ার স্বপ্ন এবার। কয়েক বছর আগেই শেষ হয়েছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই। নির্মাণ করা হবে ২৪৪ কিলোমিটার অত্যাধুনিক ব্রডগেজ রেল লাইন, ১৭ কিলোমিটার ভায়াডাক্ট আর ৪৬টি বড় রেল সেতু। এই মেগা প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা।

বিভিন্ন দেশ এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি আর্থিক সংকুলান। তবে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মেগা প্রকল্প এবার স্থান পেতে পারে প্রধানমন্ত্রীর চীন সফরের আলোচ্য সূচিতে।

রেল সচিব ড. হুমায়ুন কবীর সময় সংবাদকে বলেন, ফান্ড হান্টিংয়ের জন্য কিছু বড় বড় প্রকল্পের প্রস্তাবনা পাঠিয়েছি। ভাঙ্গার প্রকল্পটি এর মধ্যে অন্যতম। অনেক বিনিয়োগকারী আমাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন, আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো প্রস্তাবনা আমরা পাইনি। তবে এবার প্রকল্পটির অর্থ চীন থেকে সংগ্রহের প্রস্তাব দিয়েছি।

সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর এবারের চীন সফরে বড় প্রকল্প যেটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা হচ্ছে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেলের বিস্তার। ভাঙ্গা থেকে বরিশাল-ভোলা হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন নিয়ে চিন্তা।’

শুধু এই প্রকল্পই নয়, আরও চারটি মেগা রেল প্রকল্প সহায়তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে এই সফরেই। পাঁচটি প্রকল্প হলো-

ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত রেললাইন নির্মাণ

জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত মিশ্র গেজ রেললাইন নির্মাণ

রাজবাড়ীতে রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণ

পাবনার ঢালারচর থেকে ফরিদপুরের পাচুরিয়া পর্যন্ত রেললাইন নির্মাণ

ভৈরব বাজার থেকে ময়মনসিংহ পর্যন্ত মিটারগেজ লাইনকে মিশ্র গেজে রূপান্তর

এদিকে লাভজনক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ দিয়ে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সম্ভাব্যতা নিরূপন করতে না পারলে লোকসান বাড়বে রেলের।

এ বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদীউজ্জামান বলেন, সম্ভাব্যতা যাচাই সঠিকভাবে হতে হবে। কারণ ঋণ কিন্তু আমাদের সুদে-আসলে ফেরত দিতে হবে। সেক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা যে অর্থনৈতিক এবং আর্থসামাজিক উন্নয়নের কথা বলি, বাণিজ্যিক যে রিটার্নের কথা বলি, এটা দ্রুত পাওয়া না গেলে এই বিনিয়োগের ফলে আমাদের একটা চাপে পড়ার শঙ্কা থেকে যায়।

প্রধানমন্ত্রীর চীন সফরে সড়ক অবকাঠামো, স্বাস্থ্যখাতসহ ২০টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সময় সংবাদ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০