৫ ফেব্রুয়ারী ২০২৪, ৩:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুনমকে বিয়ে করে মধুচন্দ্রিমায় হাজতবাস

জরায়ু-মুখের ক্যানসারে পুনম পাণ্ডে মৃত্যু হয়েছে— এই খবরে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা দেশে। তবে এক দিন পার হতেই নিজেই ক্ষমা চেয়ে জীবিত থাকার খবর জানান অভিনেত্রী।

জরায়ু-মুখের ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই এই পন্থা অবলম্বন করেছেন জানিয়েছেন পুনম। শুক্রবার পুনমের মৃত্যুর খবর পেয়ে শোকে ভেঙে পড়ে গোটা বলিউড। অনুপম খের, কঙ্গনা রানাউতের মতো বড় পর্দার তারকা থেকে ছোট পর্দার অভিনেতারাও শোকপ্রকাশ করতে শুরু করেন।

শনিবার পুনম প্রকাশ্যে আসতেই ক্ষেপেছেন তাঁরাই। অভিনেত্রীকে কড়া ভাষায় নিন্দা করেছেন। ক্যানসার নিয়ে পুনম ‘ঠাট্টা-তামাশা’ করেছেন, এই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হোক বলে দাবি তোলে ‘দি অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। তবে অভিনেত্রীর এই দুর্দিনে তাঁকে ‘সাহসী’ আখ্যা দিলেন তাঁর প্রাক্তন স্বামী স্যাম বোম্বে।

প্রথম থেকেই পুনমের মৃত্যুর খবর বিশ্বাস করে উঠতে পারেননি স্যাম। ক্রমাগত বলেছেন তাঁর খটকা লাগছে। অভিনেত্রীর মৃত্যুর খবর পাওয়ার পর তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘‘আমি এখনও পুরোপুরি এটা বিশ্বাসই করে উঠতে পারছি না। এই খবরটা বিশ্বাস করতে চাই না। নিজেকে গোছানোর চেষ্টা করছি। এই সময়ে সকলের সমবেদনার জন্য ধন্যবাদ, তবে আমার কেন জানি একটা খটকা লাগছে। কিছু ঠিক নেই।’’

২০২০ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন স্যাম-পুনম। সেই মাসেই গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়ে বিতর্কে জড়ান। ঘুরতে গিয়ে তিনি স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। দক্ষিণ গোয়ার ক্যানাকোনা থানায় স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন তিনি।

সে বারও স্যামকে গ্রেফতার করা হয়। তার পর মাসখানেকের মধ্যে বিচ্ছেদ হয় স্যাম-পুনমের। তবে সেই বিচ্ছেদ আইনত নয়। আলাদা থাকেন তাঁরা। সে ভাবে যোগাযোগ না থাকলেও, পুনমের শুভানুধ্যায়ী তিনি, দাবি স্যামের।

পুনমের জীবিত থাকার খবর প্রকাশ্যে আসতে যখন সকলে প্রায় কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাঁকে, সেই সময় স্যাম বলেন, ‘‘আমি খুশি ও করে দেখিয়েছে। ও বেঁচে আছে। এটাই আমার কাছে যথেষ্ট। পুনম পাণ্ডে অসাধারণ। তিনি সবচেয়ে সাহসী ভারতীয় মহিলা। এখন থেকে বেশ কয়েক বছর পরে ওকে নিয়ে উদ্‌যাপন করা হবে। ওর এখনও অনেক কিছু করা বাকি আছে।’’ আনন্দবাজার

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০