২ জানুয়ারী ২০২৪, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে পিঠার মহা উৎসব ১৪ জানুয়ারি

বাঙালির লোকজ ইতিহাস-ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্ব অপরিসীম। সেই প্রাচীনকাল থেকেই আজ অবধি গ্রামবাংলার ঘরে ঘরে আয়োজিত এ উৎসব বাঙালিয়ানাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভন্ন দেশে বাংলাদেশি কমিউনিটির মাঝে এ উৎসব এখন নিয়মিত দেখা যাচ্ছে। তারই ধারবাহিকতায় এবার আমেরিকার নিউইয়র্কে আয়োজিত হতে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার মহা উৎসব।

নতুন বছরের ১৪ জানুয়ারি রবিবার নিইউয়র্কের উডসাইড-এর কুইন্স প্যালেস মিলনায়তনে আয়োজিত পিঠা উৎসবে ভাপা পিঠা থেকে শুরু করে চিতই, দুধচিতই, ছিট, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, পাটিসাপটা, ফুলঝুড়ি, ধুপি, নকশি, মালাই, মালপোয়া, পাকন ও ঝাল পিঠার বিপুল সমাহার ঘটবে।

পিঠা উৎসব সকলের জন্য উন্মোক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম।
তিনি বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। তাছাড়া আমরা যারা দীর্ঘদিন প্রবাসে ব্যস্ত জীবন কাটাচ্ছি তারা যেন পিঠা-পুলির উৎসবকে কেন্দ্রে করে একদিন একত্রিত হতে পরি। ভাগা-ভাগি করতে একে অন্যের আনন্দ।
বাংলাদেশি ও বাঙালী কমিউনিটির সবাই পিঠা উৎসবে দলে দলে অংশ নিবেন এমনটাই আশা করছেন এই আয়োজক।

আলমগীর খান আলম বলেন, পিঠা-পায়েস সাধারণত শীতকালের রসনাজাতীয় খাবার হিসাবে অত্যন্ত পরিচিত এবং মুখরোচক খাদ্য হিসাবে বাঙালি সমাজে আদরণীয়। আমাদের হাজারো সমস্যা সত্ত্বেও গ্রামবাংলায় এসব পিঠা-পার্বণের আনন্দ-উদ্দীপনা এখনো মুছে যায়নি। পিঠা-পার্বণের এ আনন্দ ও ঐতিহ্য ছড়িয়ে পড়ুক বিশ্বময়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০