৫ সেপ্টেম্বর ২০২৩, ২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নরেন্দ্র মোদী ৯ বছরে নেননি ছুটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে লোকসভা ভোটে জিতে ক্ষমতায় আসার পর থেকে গত ৯ বছরে একদিনের জন্যও ছুটি নেননি, একটি আরটিআই-এর উত্তরে জানা গেছে এই তথ্য।

প্রফুল পি সারদা নামে এক ব্যক্তি তথ্যের অধিকার আইনে দুটি প্রশ্ন জানতে চেয়েছিলেন। প্রথমটি হল, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কত দিন মোদী অফিসে উপস্থিত ছিলেন। তার জবাবে সরকার জানিয়েছে, ‘”প্রধানমন্ত্রী সর্বক্ষণ তার দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর থেকে কোনও ছুটি পাননি।”

দ্বিতীয় প্রশ্নে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কত দিন বিভিন্ন ইভেন্ট ও অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এবং উপস্থিত ছিলেন, তার ব্যাপারে বিশদে জানতে চাওয়া হয়েছে। এর উত্তরে PMO-এর একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়েছে। যাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন তেমন ইভেন্টের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে, যা প্রায় প্রতিদিন একটি করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সামিল।

আরটিআই-এর উত্তরগুলি দেওয়া হয়েছে পিএমও-র আন্ডার সেক্রেটারি পারভেশ কুমারের পক্ষ থেকে, যিনি আরটিআই প্রশ্ন নিয়ে কাজ করেন এমন সংশ্লিষ্ট মন্ত্রকের চিফ পিঙ্ক ইনফরমেশন অফিসার।

প্রধানমন্ত্রী কীভাবে কাজ করেন, সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তা নিয়ে আলোকপাত করেছিলেন। ব্যাংককে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে একটি আলাপচারিতার সময় জয়শঙ্কর বলেছিলেন, “আমি মনে করি যে এই সময়ে প্রধানমন্ত্রী মোদীর মতো একজনকে পাওয়া দেশের জন্য একটি বিশাল সৌভাগ্যের বিষয়। এবং আমি এটা বলছি না কারণ তিনি এখনকার প্রধানমন্ত্রী এবং আমি তার মন্ত্রিসভার সদস্য।”

গত বছর, মহারাষ্ট্র বিজেপির প্রধান চন্দ্রকান্ত পাটিল দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রী মোদী দিনে মাত্র ২ ঘণ্টা ঘুমান। যদিও তা সঠিক কিনা জানা যায়নি।

তবে বিষয়টি সামনে আসার পর প্রতিক্রিয়া দিয়েছেন লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, “এই সব প্রশ্ন হয়তো নিজেদের লোককে দিয়েই করায় বিজেপি। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীরা কেউই ছুটি নেন না। তারা যখন যেখানে থাকেন সেটাই তাদের দফতর। এমন নয়, প্রধানমন্ত্রী তার সচিবালয়ে গেলে তবেই তিনি অফিসে গিয়েছেন ধরা হবে। তার সরকারি বাসভবনও তার দফতর। মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রেও তাই। সুতরাং এ ধরনের তথ্য গিমিক ছাড়া কিছু নয়।”

আরও পড়ুনঃ জেদ্দা আলোচনার মাধ্যমে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ সৌদি আরবের

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০