১৮ ডিসেম্বর ২০২৩, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার কবলে বাইডেন

সস্ত্রীক দুর্ঘটনার কবলে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তাবহরের একটি এসইউভি গাড়িকে সজোরে ধাক্কা দিয়েছে আরেকটি গাড়ি (সেডান)। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী এই তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী বলেছেন, স্থানীয় সময় রোববার রাতে প্রেসিডেন্ট জো বাইডেন গাড়িবহরের একটি এসইউভির সঙ্গে একটি সেডান গাড়ির সংঘর্ষ হয়। এ সময় বাইডেন সস্ত্রীক গাড়িতে ছিলেন। তিনি

উইলমিংটনের নির্বাচনী প্রচার সদর দপ্তর থেকে বের হতেই ঘটনাটি ঘটে। এই ঘটনায় বাইডেন নিরাপদে আছেন এবং দুর্ঘটনার শিকার গাড়িটি প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের অংশ ছিল।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, ঘটনার পর মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা বাইডেনকে ঘিরে তাঁর গাড়িতে নিয়ে যাচ্ছেন।

সিলভার রঙের সেডান গাড়িটির বাম্পার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর দ্রুত গাড়িটিকে ঘিরে ফেলেন নিরাপত্তা কর্মকর্তারা। তাঁরা গাড়িটিকে কোণঠাসা করে ফেলেন। গাড়িচালকের দিকে অস্ত্র তাক করেন। চালক তাঁর দুই হাত ওপরে তুলে রাখেন।

ঘটনার পর বাইডেন ও তাঁর স্ত্রী জিল নিরাপদে উইলমিংটনে তাঁদের বাড়িতে ফেরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

১০

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১১

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১২

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১৩

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

১৪

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১৫

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১৬

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১৭

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৮

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৯

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

২০