বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
৭ অক্টোবর ২০২৫, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ আলোচনার পর মিশিগানের ৮১ বিলিয়ন ডলারের বাজেট অনুমোদিত : রাস্তাঘাট, স্কুল ও মেডিকেডে বড় বরাদ্দ

মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার ৭ অক্টোবর, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ৮১ বিলিয়ন ডলারের নতুন রাজ্য বাজেটে স্বাক্ষর করেছেন। দীর্ঘ কয়েক মাসের আলোচনার পর রাজ্যের সিনেট ও হাউস সদস্যদের মধ্যে সমঝোতা হওয়ার পর এই বাজেট অনুমোদিত হয়।

 

 

২০২৬ অর্থবছরের এই ভারসাম্যপূর্ণ বাজেট অনুমোদনে বিলম্ব হওয়ায় রাজ্যকে সাময়িকভাবে একটি স্বল্পমেয়াদি অর্থায়ন প্যাকেজ নিতে হয়েছিল, যাতে সম্ভাব্য প্রশাসনিক অচলাবস্থা এড়ানো যায়।

 

 

নতুন বাজেটে প্রায় ২ বিলিয়ন ডলার রাস্তাঘাট সংস্কার ও অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে। এছাড়া সেলফ্রিজ এয়ার ন্যাশনাল গার্ড বেসের ভবিষ্যৎ প্রকল্পগুলোর জন্য ২৬ মিলিয়ন ডলার এবং উত্তর মিশিগানে বরফঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরুদ্ধার কার্যক্রমের জন্য ১৫০ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। মেডিকেড খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৩০ বিলিয়ন ডলার।

 

 

এ ছাড়া ‘আরএক্স কিডস’ (Rx Kids) নামের একটি নতুন কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, যা নবজাতকদের জন্য স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে।

 

 

শিক্ষা খাতে এ বাজেটের সবচেয়ে বড় অংশ, প্রায় ১৯.৫ বিলিয়ন ডলার, ‘স্কুল এইড ফান্ড’-এ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রি-কে শিক্ষার জন্য বিনা মূল্যে ভর্তি সুবিধা, রাজ্যের ফ্রি ব্রেকফাস্ট ও লাঞ্চ প্রোগ্রামের জন্য ২৪৮ মিলিয়ন ডলার, এবং প্রতি শিক্ষার্থীভিত্তিক বরাদ্দে ৪৪২ ডলার বৃদ্ধি। এখন থেকে রাজ্যের সরকারি স্কুলগুলো প্রতি শিক্ষার্থীভিত্তিতে ১০,০৫০ ডলার পাবে।

 

 

উচ্চশিক্ষা খাতে রাজ্যের ১৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১.৮ বিলিয়ন ডলার এবং ২৮টি কমিউনিটি কলেজের জন্য ৩৭৫ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে।

 

 

বাজেট স্বাক্ষরের পর গভর্নর হুইটমার বলেন, “এই ভারসাম্যপূর্ণ বাজেটটি ঘরোয়া অর্থনীতি ও পরিবারভিত্তিক চাহিদার ওপর গুরুত্ব দিয়েছে। এতে অবকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্যসেবা খাতে নতুন গতি আসবে।” তিনি আরও যোগ করেন, “জাতীয় পর্যায়ে অস্থিরতা থাকলেও মিশিগান দেখাচ্ছে কীভাবে একসঙ্গে কাজ করে সাফল্য আনা যায়।”

 

 

অন্যদিকে রিপাবলিকান স্টেট হাউস স্পিকার ম্যাট হল বলেন, “এটি অপচয়, জালিয়াতি ও অপব্যয়ের বিরুদ্ধে একটি কার্যকর পদক্ষেপ। করদাতারা এখন তাদের অর্থের যথাযথ মূল্য পাবেন।” তিনি জানান, বাজেটের মাধ্যমে স্থানীয় সড়ক সংস্কার, জননিরাপত্তা তহবিল প্রতিষ্ঠা এবং টিপস, ওভারটাইম ও সোশ্যাল সিকিউরিটির ওপর কর বাতিল করা সম্ভব হয়েছে।

সূত্র: FOX 2 Detroit

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০