বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের শপথ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা-এর নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৮ মাস পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। এতে নিরঙ্কুশ জয় পায় তারেক রহমান-এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা। তার শপথগ্রহণের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

 

 

রয়টার্স: দক্ষিণ এশিয়ায় নির্ণায়ক পরিবর্তন

 

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের শিরোনামে লিখেছে, ‘নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’।
প্রতিবেদনটিতে এ ঘটনাকে দক্ষিণ এশিয়ার জন্য একটি নির্ণায়ক রাজনৈতিক পরিবর্তনের চিহ্ন হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

 

এপি: ৩৫ বছরে প্রথম পুরুষ প্রধানমন্ত্রী

 

এপি শিরোনাম করেছে, ‘নির্বাচনে তার দলের নিরঙ্কুশ জয়ের পর শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী’। এপি লিখেছে, পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর পুত্র। তারা উল্লেখ করেছে, গত ৩৫ বছরের মধ্যে তিনি বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী। ১৯৯১ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে তার মা অথবা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

 

 

ডয়েচে ভেলে: ‘সহজ জয়’

 

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে  শিরোনাম করেছে, ‘নিরঙ্কুশ জয়ের পর শপথ নিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী’। তারা বিএনপির বিজয়কে ‘সহজ জয়’ বলে উল্লেখ করেছে।

আলজাজিরা ও ডন: রাজনৈতিক উত্তরাধিকার

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা  শিরোনাম করেছে, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান’। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন লিখেছে, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, রাজনৈতিক উত্তরাধিকারী তারেক রহমান’। তাদের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে মা-বাবার রাজনৈতিক প্রভাবের আড়ালে থাকা এবং দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী হিসেবে পরিচিত তারেক রহমান অবশেষে সরাসরি রাজনৈতিক অঙ্গনে সামনে এলেন।

ভারতীয় গণমাধ্যমের বিশ্লেষণ

 

ভারতের প্রভাবশালী দৈনিক দ্যা হিন্দু শিরোনাম করেছে, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’। আর এনডিটিভি লিখেছে, ‘বিএনপির ভূমিধস জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’। এনডিটিভি এটিকে বাংলাদেশের রাজনীতিতে ‘এক নতুন যুগের সূচনা’ হিসেবে আখ্যা দিয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০