২৩ জানুয়ারী ২০২৩, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারা গিলে খাওয়ার বিরল ছবি হাবলে

ছবি:সংগৃহীত

কিছু সংখ্যক নক্ষত্র বিশাল সুপারনোভায় বিস্ফোরিত হলেও বেশিরভাগ নক্ষত্র শীতল হওয়ার আগে নিজের সকল উপাদান ত্যাগ করে ছোট একটি কোর-এ সংকুচিত হয়ে নিজের জীবনাবসান ঘটায়। তবে, ক্ষুধার্থ কৃষ্ণগহ্বরের নক্ষত্র গিলে খাওয়ার দৃশ্য মহাবিশ্বে খুবই বিরল।কোনো ছায়াপথে এই ধরনের ঘটনা প্রতি এক লাখ বছরে অল্প কয়েকবার ঘটে। সম্প্রতি এমনই এক ঘটনা ধরা পড়েছে হাবল স্পেস টেলিস্কোপে। বিষয়টি উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে।

 

এটি ২০২২ ডিএসবি নামে ডাকা এই ঘটনায় গবেষকরা পৃথিবী থেকে প্রায় ৩০ কোটি আলোকবর্ষ দূরের এক কৃষ্ণগহ্বরে একটি নক্ষত্রের জীবনের কিছু মুহূর্ত পর্যবেক্ষণ করে দেখেন, নক্ষত্র গ্রাস করে এটি আলোর বিস্ফোরণ ঘটাচ্ছে। কোনো কৃষ্ণগহ্বরের প্রভাবে নক্ষত্রের টুকরো টুকরো হয়ে যাওয়ার ঘটনা টাইডাল ডিসরাপশন ইভেন্ট নামে পরিচিত। আর এটি ঘটে থাকে কোনো বিশালাকৃতির কৃষ্ণগহ্বরের মহাকর্ষ শক্তির কারণে।এইসব বিশালাকৃতির কৃষ্ণগহ্বর ছায়াপথের কেন্দ্রে লুকিয়ে থাকে। আর বেশি কাছাকাছি থাকা কোনো নক্ষত্র থেকে এগুলো বিভিন্ন গ্যাসের স্তর নিজের দিকে টেনে আনতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।

 

নক্ষত্র পুরোপুরি টুকরা টুকরা হওয়ার পর এর অবশিষ্টাংশ চলে যায় কৃষ্ণগহ্বরের চারপাশে থাকা ‘অ্যাক্রিশন ডিস্ক’ নামে পরিচিত এক গোলাকৃতির বলয়ে। আর এই জায়গা থেকেই কৃষ্ণগহ্বর তা গিলে ফেলে।কৃষ্ণগহ্বর খুবই অগোছালো ভক্ষক।আমেরিকান অ্যাস্ট্রনমিকাল সোসাইটি’র বৈঠকে বলেছেন ‘হার্ভার্ড অ্যান্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিসিক্স’র গবেষক এমিলি এঙ্গেলথালার।

 

“তারা ভেতর থেকে এই ‘ডোনাট’ আকৃতির অ্যাক্রিশন ডিস্ক খেয়ে ফেলছে। আর তারা এতটাই খেয়ে বিকিরণ ঘটাচ্ছে, যার ফলে ওই ডিস্ক বড় ও সুন্দর স্থুলাকৃতির ডোনাটে পরিণত হচ্ছে।”

 

 

এইসব ঘটনা থেকে পাওয়া কিছু সংখ্যক বিকিরণ ‘জেট’ আকারে দূরে সরে যায়। তবে, এই গবেষণায় মনোযোগ দেওয়া হয়েছে খোদ অ্যাক্রিশন ডিস্কের মধ্য দিয়ে আসা বিকিরণের ওপর।নক্ষত্র থেকে নির্গত অতিবেগুনী রশ্মি দেখতে গবেষকরা হাবল টেলিস্কোপ ব্যবহার করেছেন। এতে ব্যবহৃত হয়েছে ‘স্পেকট্রোকপি’ বা ‘বর্ণালীবিদ্যা’ নামে পরিচিত কৌশল। ওই আলোকে তরঙ্গদৈর্ঘ্যে ভেঙে এতে কী ধরনের পদার্থ শোষিত হয়েছে, তা দেখার উদ্দেশ্যে। এটি তাদের কী ধরনের উপাদান ছিল তা নির্ধারণ করতে এবং ব্ল্যাক হোলের চারপাশে উজ্জ্বল, গরম বিশৃঙ্খলার অভ্যন্তরে কী ঘটছে সে সম্পর্কে ধারণা দেয়।

 

অতিবেগুনী রশ্মিতে এমন ঘটনা সব সময় দেখা যায় না কারণ এই তরঙ্গদৈর্ঘ্য সহজেই আটকে দেওয়া যায়। ফলে, ডেটা সংগ্রহ করাও জটিল হয়ে ওঠে। আর এগুলো সংগ্রহ করতে প্রয়োজন পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে থাকা কোনো টেলিস্কোপ।

 

এঙ্গেলথালার বলেন, অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে প্রবেশের বেলায় অনেকটাই নষ্ট হয়ে যায়। এটা আমাদের জন্য ভালো হলেও নক্ষত্র পর্যবেক্ষণে ভালো ফল দেয় না। এ কারণে, আমাদের মহাকাশে বসানো হাবলের মতো টেলিস্কোপ ব্যবহার করতে হয়।

সূত্র : বিডিনিউজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

১

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

২

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৩

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৪

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৫

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৬

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৭

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৮

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১০

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১২

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৩

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৪

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৫

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৬

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৭

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৮

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৯

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

২০