বাংলা সংবাদ ডেস্ক,
৬ জানুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইপিএলে উপেক্ষিত মোস্তাফিজকে দ্রুত দলে ভেড়াল পিএসএল

ভারতীয় উগ্রবাদীদের হুমকির প্রেক্ষাপটে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা অনিশ্চিত হয়ে পড়লেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর চাহিদা যে অটুট, তা আবারও প্রমাণিত হলো। বসে থাকার সুযোগ না দিয়ে বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে দলে ভেড়াল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

 

 পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটিতে নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করেছে পিএসএলের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পিএসএলের অফিসিয়াল পেজে মোস্তাফিজের ছবি প্রকাশ করে লেখা হয়, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবেএইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।’ এই ঘোষণার মধ্য দিয়ে সাত বছর পর আবারও পিএসএলের মঞ্চে ফিরছেন বাংলাদেশি এই পেসার 

 

 

আইপিএলের আদলে আয়োজিত পিএসএলের এবারের আসর শুরু হবে আগামী ২৬ মার্চশেষ হবে ৩ মে। এর আগে ২০১৮ সালে একবার পিএসএল খেলেছিলেন মোস্তাফিজ। লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর আবার এই লিগে দেখা যাবে তাঁকে যদিও এখনো মোস্তাফিজ কোন দলে খেলবেনতা চূড়ান্ত হয়নি। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে তাঁর দল নির্ধারিত হবে। ড্রাফটের সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলোএবারই প্রথম আট দল নিয়ে আয়োজন করা হচ্ছে পিএসএল। একাদশ আসরের এই টুর্নামেন্টকে লিগটির ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন হিসেবে দেখা হচ্ছে 

 

 

এর আগে গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআইনির্দেশে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়। চলতি মৌসুমের নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা। এই দামে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি মূল্য পাওয়া বাংলাদেশি ক্রিকেটার হন। তবে নানা জটিলতায় শেষ পর্যন্ত এবারের আইপিএলে তাঁর খেলা হচ্ছে না এই পরিস্থিতিতে লাভবান হলো পিএসএল। বিশ্বের অন্যতম কার্যকর বাঁহাতি পেসারকে দলে পাওয়ায় লিগটির প্রতিযোগিতামূলক মান আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০