বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের গাজা পিস বোর্ড: স্থায়ী সদস্য হতে লাগবে ১০০ কোটি ডলার

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘গাজা পিস বোর্ড’ বা শান্তি পর্ষদের সদস্যপদ পেতে হলে আগ্রহী দেশগুলোকে ১০০ কোটি ডলার অনুদান দিতে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অর্থ গাজা উপত্যকা পুনর্গঠনে ব্যয় হবে বলে জানিয়েছে দেশটি। তবে তিন বছর মেয়াদি সাধারণ সদস্য দেশগুলোর ক্ষেত্রে এমন কোনো শর্ত নেই। যুক্তরাষ্ট্রের সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

 

 

 

এতে বলা হয়, গাজায় পরবর্তী ধাপের কার্যক্রম তদারকির লক্ষ্যে গঠিত ট্রাম্পের এই বোর্ডে যোগ দিতে অন্তত আটটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে হাঙ্গেরি ও ভিয়েতনাম ইতিমধ্যেই আমন্ত্রণ গ্রহণ করেছে। আমন্ত্রণের তালিকায় ভারত ও পাকিস্তানও রয়েছে।

 

 

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পেতের সিজার্তো রোববার রাষ্ট্রীয় বেতারে জানান, প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বোর্ডে যোগ দিতে সম্মত হয়েছেন। ইউরোপে ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের একজন হিসেবে পরিচিত অরবান। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির মহাসচিব তো লামও আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।

 

 

এদিকে ভারতও আমন্ত্রণ পেয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা। যদিও এ বিষয়ে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি প্রকাশ করেনি। অস্ট্রেলিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে বলেন, এর অর্থ কী এবং কীভাবে এতে যুক্ত হতে হবে- তা বুঝতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব।

 

 

রোববার জর্ডান, গ্রিস, সাইপ্রাস ও পাকিস্তান আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে কানাডা, তুরস্ক, মিসর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়াও আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছে। মোট কতটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আগামী কয়েক দিনের মধ্যেই বোর্ডের সদস্যদের চূড়ান্ত তালিকা ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের সময় এই ঘোষণা আসতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০