নিউজ ডেস্ক
৩ অক্টোবর ২০২৪, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাইম ম্যাগাজিনের এবার ‘হানড্রেড নেক্সট’ তালিকায় নাহিদ ইসলাম

মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘টাইম হানড্রেড নেক্সট ২০২৪’ তালিকায় স্থান পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রকাশিত ওই তালিকায় নাহিদ ইসলামকে লিডারশিপ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

সাময়িকীটিতে বলা হয়েছে, ‘বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজনকে ক্ষমতাচ্যুতে সাহায্য করার জন্য ২৬ বছরের বেশি বয়স পার হতে হয়নি নাহিদ ইসলামকে। সমাজবিজ্ঞানে স্নাতক করা নাহিদ ছাত্র আন্দোলনের অন্যতম মুখ; যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু করেছিলেন। এতে আরো বলা হয়েছে, “অনেক প্রতিবাদী নেতার মধ্যে অন্যতম নাহিদ দেশের ‘কুখ্যাত’ গোয়েন্দা সংস্থার হাতে নির্যাতিত হওয়ার পরে আরো ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। কিছুদিন পরেই তিনি ছাত্রদের এক দফা দাবি তুলে ধরেন : হাসিনাকে পদত্যাগ করতে হবে। কয়েক সপ্তাহের বিক্ষোভের পর ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।

 

সাময়িকীটি বলেছে, “সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনো সামনে পড়ে আছে। নাহিদ ইসলাম নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুজন ‘জেনারেশন জেড’ মন্ত্রীর একজন। তাদের কাজ : ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী সরকারের ১৫ বছরের শাসনামলে ক্ষয়প্রাপ্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে মেরামত করা।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১০

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১১

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১২

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৩

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৪

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

১৫

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

১৬

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

১৭

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

১৮

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

১৯

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

২০