১৪ জুন ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে গাজা

ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র হামলা-পাল্টা হামলার পর উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে স্থানীয় সময় প্রায় সোয়া ১০টার দিকে গাজার আশপাশে সতর্কতা জারি করে ইসরায়েলি সেনাবাহিনী।

 

 

ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ওই সময় দুটি রকেট খোলা একটি এলাকায় পড়েছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইরানের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশেক বলেছেন, ইরান প্রমাণ করেছে—আগ্রাসনের জবাব দিতে জানে এবং কেউ আগ্রাসন চালিয়ে বিনা শাস্তিতে পার পায় না।

 

 

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যত উচ্চ ধারণাই থাকুক না কেন, ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে ভেতরে প্রবেশ করে লক্ষ্যভেদ করেছে। ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে—যেই হামলা করবে, তাকে এর মূল্য চুকাতে হবে।’

-সূত্র : আল-জাজিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০