
আজ বৃহস্পতিবার।
গত তিনদিন ধরে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্টারলিং হাইড সিটির একটা বিরাট অংশ জুড়ে বিদ্যুৎ ছিলনা।
সামান্য ২০ মিনিটের একটি টর্নেডোর আঘাত কর্তৃপক্ষ মোকাবেলা করতে পারল না।
প্রযুক্তির সর্বোচ্চ শিখরে অবস্থান করেও তিনদিন পরে এইমাত্র বিদ্যুতের সরবরাহ হয়েছে। ভাবতে অবাক লাগে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রহে ট্রিলিয়ন ডলার খরচ করা হয়। সেখানে নিজ দেশের নাগরিকদের মৌলিক চাহিদাগুলো এখনো আমরা পূরণ করতে ব্যর্থ হয়েছি।
প্রযুক্তির উপর নির্ভরশীল জীবন ব্যবস্থা বিদ্যুৎ বিহীন কি নাজুক পরিস্থিতির তৈরি হয় তার ভয়াবহ অভিজ্ঞতা গত তিন দিনে হয়েছে।
ভাগ্যিস একটি জেনারেটরের সহযোগিতা নিয়েছিলাম বিধায় কিছুটা স্বস্তি পেয়েছি যদিও বৈদ্যুতিক চুলোতে রান্না করা সম্ভব হয়নি।
কিন্তু যাদের জেনারেটর নেই তাদের অবস্থা কি ভয়াবহ কল্পনা করা যায় না। রাস্তাঘাটে হোমলেস মানুষের অবস্থান, মৌলিক চাহিদাগুলোর সমাধান না করা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্যিই সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের জন্য খুবই লজ্জাজনক।
দেশের একজন নাগরিক হয়ে কিছুটা হলেও বিব্রত বোধ করছি। বিশ্বের অন্যান্য দেশগুলোর পিছনে ট্রিলিয়ন ডলার খরচ না করে নিজ দেশের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে রাজনীতিবিদরা মনোযোগী হবেন এই প্রত্যাশা করছি।
মন্তব্য করুন