২৩ মার্চ ২০২৩, ১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এই রোজায় উইঘুর-রোহিঙ্গাদের প্রতি বাইডেন শুভেচ্ছা, সংহতি জানালেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। ২৩ মার্চ ২০২৩ (বৃহস্পতিবার) এক শুভেচ্ছা বার্তায় চীনের উইঘুর ও মিয়ানমারের রাখাইনসহ বিশ্বের বিভিন্ন জায়গায় নিপীড়িত মুসলমানদের প্রতি ‘সংহতি’ জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

বাইডেন বলেন, ‘চীনের উইঘুরে বসবাসরত মুসলমান, মিয়ানমারের রোহিঙ্গাসহ বিশ্বজুড়ে যেসব জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়নের শিকার হচ্ছেন, অংশীদারদের সঙ্গে নিয়ে তাঁদের প্রতি একাত্মতা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।’

উক্ত বিবৃতিতে তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকার মানুষ এবং পাকিস্তানের বন্যাদুর্গতদেরও স্মরণ করেছেন। জো বাইডেন বলেন, ‘এই পবিত্র সময়ে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত করছে যে বিশ্বজুড়ে কষ্ট ও ধ্বংসের শিকার হওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষদের পাশে রয়েছি আমরা।’

তাছাড়াও তিনি বিশ্বে শান্তিপূর্ণ উপায়ে ও খোলামেলাভাবে ধর্মীয় বিশ্বাসের অনুশীলন, প্রার্থনা করা এবং বিশ্বাস প্রচারে সর্বজনীন মানবাধিকারের তাৎপর্যের বিষয়ে গুরুত্বারোপ করেন।

পবিত্র রমজান উপলক্ষে ২৩ মার্চ ২০২৩ (বৃহস্পতিবার) টুইট বার্তায় মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

টুইটে বাইডেন লেখেন, ‘দেশ-বিদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি আমি ও ফার্স্ট লেডি জিল বাইডেন। পবিত্র রমজানের শুভেচ্ছা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০