২৫ নভেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইলন মাস্ক এখন ইতিহাসের শীর্ষতম ধনী

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ ধনী ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ সর্বকালের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। তাঁর নিট সম্পদের মূল্য এখন ৩৪ হাজার ৮০০ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচকের ভিত্তিতে দ্য নিউজ ইন্টারন্যাশনাল এমন খবর প্রকাশ করেছে।

 

এর মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে শীর্ষ ধনীর স্থানটিও দখল করে নিয়েছেন ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর টেসলার শেয়ারদর বাড়তে থাকায় তাঁর সম্পদের পরিমাণও বেড়ে গেছে।মার্কিন নির্বাচনের দিন থেকে টেসলার শেয়ারের দাম ৪০ শতাংশ বেড়েছে। শুধু গত শুক্রবারেই শেয়ারের দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩৫২ দশমিক ৫৬ ডলার পর্যন্ত উঠতে দেখা গেছে। তিন বছরের বেশি সময়ের মধ্যে এ দর সর্বোচ্চ।এর মধ্য দিয়ে মাস্কের সম্পদের পরিমাণ ৭০০ কোটি ডলার বেড়েছে। এতে তাঁর নিট সম্পদের পরিমাণ আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আগের রেকর্ডটি হয়েছিল ২০২১ সালের নভেম্বরে। তখন তাঁর নিট সম্পদের পরিমাণ ছিল ৩২ হাজার ৩০ কোটি ডলার।

 

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় মাস্কের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়ে গেছে। চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পকে সমর্থন জানান মাস্ক। ট্রাম্পের প্রচারশিবিরের জন্য ১০০ কোটি ডলার পরিমাণ অর্থ অনুদানও দেন তিনি।ট্রাম্প তাঁর প্রশাসনে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’র চেয়ারপারসন হিসেবে ইলন মাস্ককে নিয়োগ দিতে যাচ্ছেন। এটি একটি নতুন অধিদপ্তর হবে। সেখানে মাস্কের পাশাপাশি জৈবপ্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামীও কাজ করবেন।টেসলা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ যান তৈরির মতো উদ্যোগগুলোও ইলন মাস্কের সম্পদ বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে।বিশ্বে ধনীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ল্যারি এলিসনের চেয়ে শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৮ হাজার কোটি ডলার বেশি। ল্যারি এলিসনের মোট সম্পদের পরিমাণ ২৩ হাজার ৫০০ কোটি ডলার।ইলন মাস্ক ইতিহাসের শীর্ষ ধনীর স্থানটি দখল করলেও টেসলার শেয়ারদর ২০২১ সালের সর্বোচ্চ রেকর্ডকে ছাপাতে পারেনি। ২০২১ সালের তুলনায় এখন টেসলার শেয়ারদর প্রায় ১৪ শতাংশ কম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০