বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের নমনীয় বার্তার পরও কেন সন্দিহান ও সতর্ক তেহরান

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হস্তক্ষেপের কথা জানিয়েছেন। এরইমধ্যে বেশ কয়েকবার সামরিক হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। কিন্তু প্রেসিডেন্টের সুর বদলেছে, এখন আবার কিছুটা নমনীয় হতে দেখা যাচ্ছে তাকে। তারপরও তেহরান মার্কিন হামলার বিষয়ে কেন সতর্ক অবস্থায় রয়েছে।

 

 

আলজাজিরার বিশ্লেষণে সেই কারণ জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ হাসান আহমাদিয়ান। তিনি বলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে ট্রাম্পের এমন মন্তব্য ইরান সরকার বিশ্বাস করবে না। এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকি কমেছে এটিও। এই শিক্ষাবিদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন ইরানিদের জন্য তা বিশ্বাস করা কঠিন হবে। কেননা এর পূর্বেও আলোচনার কথা বলে দেশটির পারমাণবিক স্থাপনাগুলো হামলার শিকার হয়েছে।

 

 

ইরানকে আকস্মিক হামলার সম্ভাবনার কথা উল্লেখ করে হাসান আহমাদিয়ান বলেন, বিক্ষোভকারীরা খামেনি সরকারের বিষয়ে অসন্তুষ্ট তারপরও  তারা যুক্তরাষ্ট্রের সামরিক হামলা দেখতে চায় না। মূলত সরকারবিরোধী বিক্ষোভে আটক হওয়া এরফান সোলতানিকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল বলে গণমাধ্যমে যে খবর হয়েছিল। তার মৃত্যুদণ্ড তেহরান যখন স্থগিত করেছে। এরপরেই প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা আশ্বস্ত হয়েছেন। তিনি বলেছেন, আমাদের বলা হয়েছে, ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা নেই। অপরপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আমাদের এ তথ্য দিয়েছে। আমরা তা খোঁজ নিয়ে দেখবো।

 

 

তবে মার্কিন সংবাদমাধ্যম নিউজ ন্যাশনের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে বহর নিয়ে গন্তব্যস্থলে রওনা দিয়েছে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। যেখানে রণতরী ছাড়াও বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও সাবমেরিন রয়েছে।

 

 

এদিকে, মার্কিন হামলার শঙ্কার জেরে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ছিল ইরানের আকাশসীমা। তবে দেশটির অভিমুখী এবং ইরান থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটগুলোর জন্য আকাশসীমা সীমিত আকারে চালু ছিল। ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার টুয়েন্টি ফোর নিশ্চিত করেছে এ তথ্য। যদিও, এখনও মার্কিন হামলার শঙ্কা থাকায় তেহরানে দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাজ্য। নিজ দেশের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ইতালি ও পোল্যান্ডসহ কয়েকটি দেশ।

 

 

তবে শেষ খবর পর্যন্ত লাগাতার বিক্ষোভ-সহিংসতার পর এখন কিছুটা শান্ত ইরানের পরিস্থিতি। অনেক রাজপথই এখন আয়াতুল্লাহ আলি খামেনির সমর্থকদের দখলে। এমনকি আন্দোলন পুরোপুরি নিয়ন্ত্রণের দাবিও করছে তেহরান। গতকাল কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আল-উদেইদ বিমানঘাঁটির কিছু সামরিক সদস্যকে বুধবার সন্ধ্যার মধ্যে ঘাঁটি থেকে কিছু সংখ্যক সৈন্য সরিয়ে নিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র ইরানের ওপর কোনো হামলা চালালে পাল্টা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোরে হুঁশিয়ারি দিয়েছিলেন তেহরান। প্রসঙ্গত, হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৪২৮ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০