বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় রোটা মোরন সামরিক ঘাঁটি ত্যাগ করেছে ১৫টি মার্কিন বিমান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটফ্লাইটরাডার ২৪’-এর মানচিত্রে সোমবার চিত্র দেখা গেছে।

 

 

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে হামলার জন্য স্পেন তাদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। স্পেনের সার্বভৌমত্বের অধীনে থাকা এসব ঘাঁটি যৌথভাবে পরিচালিত হলেও মাদ্রিদ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

 

 

ফ্লাইটরাডার ২৪-এর তথ্যমতে, কমপক্ষে সাতটি যুদ্ধবিমান জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে। এগুলোর মধ্যে বেশির ভাগই ছিল আকাশে জ্বালানি সরবরাহের কাজে নিয়োজিত ‘বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার’। স্পেনের সম্প্রচারমাধ্যম টেলেসিনকোকে দেওয়া সাক্ষাৎকারে আলবারেস বলেন, ‘এ অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহার করা হচ্ছে না। জাতিসংঘের সনদের বাইরে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বাইরে কোনো কাজে এসব ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।’

 

 

 

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের এই কড়া অবস্থান ওয়াশিংটনের সঙ্গে দেশটির সম্পর্কের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, যুক্তরাজ্যও শুরুতে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে গত রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘সম্মিলিত আত্মরক্ষার’ খাতিরে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেন।

 

 

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০