বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে চরম ভাষা: ‘মানচিত্র থেকেই মুছে ফেলব’—ট্রাম্প

ইরান যদি আমাকে হত্যার যে কোনো ধরনের চেষ্টা চালায় তাহলে পৃথিবীর মানচিত্র থেকে দেশটিকে মুছে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২০ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

 

 

বুধবার (২১ জানুয়ারি) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বের পক্ষ থেকে তার বিরুদ্ধে যেসব হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেগুলোর বিষয়ে তিনি আগেই খুব কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘ওদের এটা করা উচিত নয়। কিন্তু আমি আগেই জানিয়ে দিয়েছি; আমার কিছু হলে পুরো দেশটাই যেন উড়িয়ে দেওয়া হয়।’

ট্রাম্প দাবি করেন, এ ধরনের হুমকি আগে দেওয়া হলেও তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন যথাযথ প্রতিক্রিয়া দেখাননি। এ প্রসঙ্গে তিনি বলেন, জো বাইডেনের তখনই কিছু বলা উচিত ছিল। কেউ যদি এমন হুমকি দেয়; সে প্রেসিডেন্ট হোক বা সাধারণ মানুষ; আমি হলে ওদের এত জোরে আঘাত করতাম যে ওরা বুঝে যেত। ট্রাম্প বলেন, ‘আমার পক্ষ থেকে খুব স্পষ্ট নির্দেশনা আছে; আমার সঙ্গে কিছু হলে ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে।’

এদিকে ইরানে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতিও উত্তপ্ত। দেশটির মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন, লাগামহীন মূল্যস্ফীতি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির জেরে গত ডিসেম্বরের শেষ দিক থেকে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তেহরানসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এসব আন্দোলন দমন করতে গিয়ে বড় ধরনের সহিংসতার অভিযোগ উঠেছে।

 

 

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)–র তথ্যমতে, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ২৯ জন নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন ২৬ হাজারের বেশি মানুষ এবং আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৮০০ জন।

 

 

ইরানের কর্তৃপক্ষ অবশ্য এসব বিক্ষোভকে সশস্ত্র দাঙ্গা আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ করেছে। এর আগে, ট্রাম্প বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দিলেও পরে তেহরান সরকার নির্ধারিত শত শত মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি তার প্রশংসা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০