৩০ সেপ্টেম্বর ২০২৩, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমেরিকান পাসপোর্টধারীদের ভিসা ফ্রি ভ্রমণের দিন শেষ

যুক্তরাজ্যে আগামী ১৫ নভেম্বর হতে কার্যকর হচ্ছে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ)। ফ্লাইটের ৭২ ঘন্টা পূর্বে নিতে হবে ইটিএ অনুমোদন নতুবা যুক্তরাজ্যে ভ্রমণ বাতিল হবে। আবেদনের ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে আবেদনকারীর ইমেইলে পাঠিয়ে দেয়া হবে ইটিএ অনুমোদনপত্র। একবার আবেদন করলে এটির মেয়াদ থাকবে দুই বছর।

করোনা মহামারি-পরবর্তী সময়ে বিশ্বে ভ্রমণ ব্যবস্থায় বড় ধরণের পরিবর্তনের হাওয়া বইছে। অর্থনৈতিক সংকট চারিদিকে খুব প্রকট হয়ে উঠছে। এরই প্রেক্ষাপটে অনেক ফ্রি সেবা ব্যবস্থায় অর্থমূল্য নির্ধারিত হচ্ছে।
তাছাড়া নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি প্রক্রিয়ার অংশ হিসেবে অনেক দেশই এখন তথ্য যাচাই-বাছাইয়ের মধ্যদিয়ে ভিসা ইস্যু করছে। যুক্তরাষ্ট্রের ভিসানীতিতেও এসেছে কিছু পরিবর্তন।

ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন মূলত দেশটিতে প্রবেশ এবং প্রস্থান করা পর্যন্ত ভ্রমণকারীর সবকিছু ট্র্যাক করার অনুমতি। বর্তমানে যে সকল দেশ হতে ভিসা ছাড়া যুক্তরাজ্য ভ্রমণ করা যায় তাদেরকে ইটিএ অনুমতিপত্র নিতে হবে। ইটিএ আবেদনের খরচ ১০ পাউন্ড। এই অর্থমূল্য প্রদানের পর ৭২ ঘন্টার মধ্য অনুমোদনপত্র ইমেইলের মাধ্যমে পাবেন আবেদনকারী।

এছাড়াও ৪ অক্টোবর থেকে নতুন ভিসা ফি কার্যকর হচ্ছে যুক্তরাজ্যে। ব্রিটিশ সরকার জানিয়েছে, বিভিন্ন দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা যুক্তরাজ্য ভ্রমণ করতে চান ৪ অক্টোবর থেকে ছয় মাসের ভিসার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আগের ফির সঙ্গে অতিরিক্ত ১৫ ব্রিটিশ পাউন্ড দিতে হবে।

স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ১২৭ পাউন্ড বেশি পরিশোধ করতে হবে।

পূর্বে যুক্তরাজ্যের ভ্রমণ ভিসা ছিল ১০০ পাউন্ড। নতুন সংস্কারের ফলে সেটি বেড়ে ১১৫ পাউন্ডে দাঁড়িয়েছে। স্টুডেন্ট ভিসা ফি ছিল ৩৬৩ যা এখন ৪৯০ পাউন্ড হচ্ছে।
আর ইটিএ ফি ১৫ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে যা পূর্বে ফ্রি ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

১

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

২

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

৩

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

৪

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

৫

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৬

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৭

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৮

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৯

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

১০

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১১

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১২

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১৩

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১৪

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১৫

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৬

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৭

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৮

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৯

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

২০