বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমিরুলের হ্যাটট্রিকের দিনে বাংলাদেশে উৎসব, দক্ষিণ কোরিয়া পরাজিত

যুব বিশ্বকাপ হকিতে একের পর এক ঝলক দেখাচ্ছে বাংলাদেশ। ভারতের মাদুরাইয়ে ১৭ থেকে ২৪তম স্থান নির্ধারণী পর্বে আজ বাংলাদেশ ০–২ গোলে পিছিয়ে পড়েও ৫-৩ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার মতো দলকে। এই জয়ে ২৪ দলের টুর্নামেন্টের ১৭ বা ১৮তম হওয়া নিশ্চিত হলো বাংলাদেশের।

 

 

 

আজও বাংলাদেশের যুবাদের জয়ের নায়ক আমিরুল ইসলাম। আজও হ্যাটট্রিক করেছেন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল, যিনি পাঁচ ম্যাচে ১৫ গোল করে এখন পর্যন্ত টুর্নামেন্টে গোলদাতার তালিকায় শীর্ষে। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হ্যাটট্রিক করেছেন আমিরুল। আরও বড় কথা, টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।

 

 

দক্ষিণ কোরিয়া আজ ম্যাচের প্রথম ১০ মিনিটে লির গোলে এগিয়ে যায়। ২০ মিনিটে লি পেনাল্টি স্ট্রোক থেকে ২-০ করেন। এরপরই ২১ ও ২৪ মিনিটে দুই পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান আমিরুল। ৩৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে ৩-২ গোলে এগিয়ে নেন আমিরুল। এটি তাঁর হ্যাটট্রিক গোলও। শেষ কোয়ার্টারে ওবায়দুল জয় করেন ৪-২। তবে পরের মিনিটেই লির স্টিকে ৪-৩। শেষ মিনিটে রাকিবুল হাসানের গোল বাংলাদেশকে এনে দিয়েছে ৫-৩ ব্যবধানে স্মরণীয় জয়।

 

 

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ৩-৫ গোলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র। গ্রুপের শেষ ম্যাচে গত আসরের রানার্সআপ ফ্রান্সের বিপক্ষে ২-৩ গোলের হার। এরপর ১৭-২৪তম স্থান নির্ধারণী ম্যাচে ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। এবার শক্তিশালী কোরিয়ার বিপক্ষে জয়। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে বাংলাদেশের যুবারা ১৭তম হয়ে বিশ্বকাপ শেষ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

২

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

৩

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

৪

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

৫

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

৬

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

৭

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

৮

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

৯

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১০

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১১

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১২

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১৩

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১৪

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১৫

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১৬

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

১৭

বাড়বে শীত: আগাম প্রস্তুতিই নিরাপত্তার প্রধান শর্ত

১৮

রোড ক্র্যাশ নিরসন: শুধু আইন নয়, সকলকেই দায়িত্ব নিতে হবে

১৯

মিডটার্ম ইলেকশনে ব্যালটে নেই ট্রাম্প, তবু পরীক্ষাটা তাঁরই

২০