২০ মে ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও প্রধানমন্ত্রীর পদে লড়ার ইচ্ছা প্রকাশ করলেন মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক দুইবারের প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ আবারও প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা উড়িয়ে দেননি। সম্প্রতি পুত্রজায়ায় পারদানা লিডারশিপ ফাউন্ডেশনে (পিএলএফ) আয়োজিত একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে তার জীবন ও নেতৃত্ব নিয়ে লেখা ‘এ কনভার্সেশন উইথ তুন ড. মাহাথির বিন মোহাম্মদ: এ লিগেসি অব লিডারশিপ অ্যান্ড ভিশন’ শীর্ষক বইটি উন্মোচিত হয়।

 

দেশটির দি রাকায়েত পোস্ট ও মালয়েশিয়া কিনি জানিয়েছে, অনুষ্ঠানে ‘২১শ শতাব্দীতে অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জ’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে মাহাথির বলেন, যদি তিনি আবার প্রধানমন্ত্রী হন, তবে প্রথম কাজ হিসেবে তিনি জাতি, ধর্ম ও রাজতন্ত্র সম্পর্কিত আলোচনা নিষিদ্ধ করার জন্য আরোপিত শাস্তি বাতিল করবেন। তিনি বলেন, মানুষ কী ভাবছে, তা জানার অধিকার একজন নেতার থাকা উচিত। তাদের মুখ বন্ধ করে দিলে নেতৃত্ব সফল হয় না।

 

মালয়েশিয়া কিনি মাহাথির মোহাম্মদের উদ্ধৃতি দিয়ে আরো জানিয়েছে, আমাদের দরকার বাকস্বাধীনতা। ব্যবসা করার স্বাধীনতা। দরকার সরকার ও বেসরকারি খাতের মধ্যে দৃঢ় সহযোগিতা। কারখানাগুলোকে উন্নত করতে হবে। সবকিছু আরও সহজ করে তুলতে হবে।

 

তবে মাহাথিরের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, মাহাথির নিজেই অতীতে মালয় আধিপত্য এবং বিভেদমূলক বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তিনি আর কতবার দেশ চালাতে চান?

 

উল্লেখ্য, ২০২০ সালে মাহাথির হঠাৎ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ফলে দেশটিতে কিছু সময়ের জন্য সরকারহীন হয়ে পড়ে এবং পরে নতুন করে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও মাহাথিরের অনেক আজীবন অনুসারী এখনো রয়েছেন, তবে মালয়েশিয়ার একটি বড় জনগোষ্ঠী মনে করছে, এই রাজনীতিবিদের উচিত এখন চূড়ান্তভাবে অবসর গ্রহণ করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০