হারুন আল রশিদ মামুন
২ জুন ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্মার ঠিকানা

আত্মার ঠিকানা

হারুন আল রশিদ মামুন

 

 

গোপন অনুভূতিতে খুঁজি সিলেট শহর,
যেখানে প্রেম ছিল গলির ধারে,
আর ˆশশব খেলে যেত প্রতিদিন সকালে|
চেনা রাস্তায় আজও ছায়া মেলে..
সেই আমি, সেই আমরা,
এখন নিখোঁজ কালে|

 

 

জিন্দাবাজারের কোলাহলে হারিয়েছি গান,
চৌহাট্টার মোড়ে কেবল ব্যস্ততা আর যান|
রঙ্গমহল সিনেমার সামনে দাঁড়িয়ে,
স্মৃতির পোস্টারে খুঁজি পরিচিত মুখ,
কেউ নেই, সবার ভিড়ে ঢেকে গেছে সুখ|

 

 

ক্বীন ব্রিজের জলে ভাসত ¯^প্নের পাল,
সুরমা তখন গাইত গানের তান অপার|
আজ সে নদী চুপচাপ, মুখে নেই কথা,
আমার মতোই হয়তো সে ও অভিমানে ব্যথা|

 

 

আ¤^রখানায় ভাসত কাঁচা বযসেৱ মন,
মিৱাবাজাৱ জানত আমাৱ নীৱব বন্ধন|
লালবাজারের মাছের ঘ্রাণে
ভেসে ওঠে মায়ের মুখ,
এক কাপ চায়ের তাপে গলে যায় দুঃখ|

 

 

পাঠানটুলা, লামাবাজার, শিবগঞ্জ, উপশহর,
সবখানে ছড়িয়ে ছিল আমার আড্ডার ঘর|
শাহী ঈদগাহে পায়ের ছাপ পড়ে থাকত,
সেই ছাপ শুধু বৃষ্টিতে মুছে যায়,
নষ্ট হয়ে ভাসে|

 

 

রাতারগুলের গা ছমছমে নীরবতা,
ভোলাগঞ্জে পাথরের নিচে নদীর কান্নার ব্যাখ্যা|
তামাবিলের পথ ধরে হেঁটে যেতাম মেঘের টানে,
সেই পথ আজও আছে, শুধু পায়ে মেখে নেই চেনা মানে|

 

 

তবু এখনো সন্ধ্যায়, কুয়াশাভেজা কোন বিকেলে
চোখ বুজলেই দেখি, চেনা সেই পথে আমি হাঁটি,
জীবন থেমে থাকে একেকটা স্মৃতির গানে,আর আমি?

 

 

হৃদয়ভাঙা আর্তনাদে খুঁজি সেই পথ,
যে পথে হারিয়ে গেছে আমার ˆশশব, আমার আত্মা|
সিলেট আমার ছিল না শুধু শহর…
ছিল আত্মার ঠিকানা, ছিল প্রতিটি অনুভূতি|

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১০

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১১

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১২

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৩

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৪

আনন্দঘরে বিপুল আনন্দ

১৫

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৮

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৯

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২০