বাংলা সংবাদ ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৫, ৮:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবার ট্রাম্পের অ্যাকশন শুরু

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথের পর তা বাস্তবায়ন শুরু করেছে মার্কিন প্রশাসন। শুরু হয়েছে ট্রাম্পের অ্যাকশন। একদিনে দেশটিতে পাঁচ শতাধিক অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

হোয়াইট হাউস জানিয়েছে, বৃহস্পতিবার দেশজুড়ে অভিযান চালিয়ে মার্কিন অভিবাসন এজেন্টরা ৫০০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) বরাতে হোয়াইট হাউসের এক্স পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ৫৩৮ জনকে গ্রেপ্তার এবং ৩৭৩ জনকে আটক করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, মিয়ামিসহ বিভিন্ন শহরে অভিযান চালানো হয়েছে।

 

ট্রাম্প প্রশাসন আইসিইর কর্মকর্তাদের অনুমতি দেওয়ার দুদিন পর এ অভিযান চালানো হয়েছে। এ সময় গির্জা, স্কুলের মতো যেসব স্থানে নথিপত্রহীন অভিবাসীরা আশ্রয় নিতে পারেন সেসব জায়গায় অভিযান চালানো হয়েছে। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন ঠেকাতে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন তিনি। এর ফলে তিনি সেখানে সেনা মোতায়েন করতে পারবেন। একই সঙ্গে, মেক্সিকোর মাদক পাচারকারী সংগঠনগুলোকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, আইন মেনে অভিবাসীরা এলে আমার কোনো আপত্তি নেই। তবে তা হতে হবে নিয়মতান্ত্রিক উপায়ে। এছাড়া যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার সংবিধান স্বীকৃত অধিকারটি পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে। এছাড়াও অবৈধ অভিবাসীদের দেশে ফেরানোর বিষয়ে পদক্ষেপের কথাও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০