বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন স্ক্যাম দমনে কঠোর পদক্ষেপে জাতিসংঘের আহ্বান

দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া অনলাইন স্ক্যাম সেন্টার বা ইন্টারনেট প্রতারণা চক্র দমনে কঠোর ব্যবস্থা নিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।  এ সব কেন্দ্রে কয়েক হাজার মানুষকে পাচার করে জোরপূর্বক শ্রম ও অমানবিক নির্যাতন করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

 

 

জাতিসংঘের মানবাধিকার সংস্থা শুক্রবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতারণা কেন্দ্রে বন্দি থাকা ব্যক্তিদের ওপর চালানো নির্যাতন, যৌন নিপীড়ন, জোরপূর্বক গর্ভপাত, অনাহার এবং নির্জন কারাবাসের মতো ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।

 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, ‘নির্যাতনের এ তালিকা যেমন স্তম্ভিত করার মতো, তেমনি হৃদয় বিদারক।’ তিনি এই অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে থাকা দুর্নীতিবাজ চক্র ও সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে সরকারগুলোর প্রতি জোরালো আহ্বান জানান।

 

২০২৩ সালের এক প্রতিবেদনেও জাতিসংঘ জানিয়েছিল, হাজার হাজার মানুষকে বাধ্য করে এসব কেন্দ্রে কাজ করানো হচ্ছে। এই কেন্দ্রগুলো থেকে প্রতি বছর শত শত কোটি ডলারের অনলাইন প্রতারণা করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১০

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১২

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৩

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৪

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৫

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৬

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৭

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৮

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৯

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

২০