বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
৪ মার্চ ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

MBCH এর আয়োজনে মিশিগানের লার্জেস্ট ইফতার মাহফিলে লুটনেনট গভর্নর গার্লিন গিলক্রিস্ট।

 

গত ১ মার্চ রবিবার মিশিগানে অনুষ্ঠিত হলো MBCH-এর তৃতীয় বার্ষিক গ্র্যান্ড ইফতার। বিপুল উপস্থিতি ও অংশগ্রহণে আয়োজিত এ ইফতার অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এ বছরের আয়োজনটি উপস্থিতির দিক থেকে মিশিগান স্টেট  বৃহৎ ইফতার সমাবেশে পরিণত হয়েছে, যা কমিউনিটির ঐক্য, ঈমান ও পারস্পরিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

আয়োজক বোর্ড জানায়, পুরো কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের কারণেই অনুষ্ঠানটি বিশেষ মর্যাদা পেয়েছে। উপস্থিত সকল অতিথি ও কমিউনিটি সদস্যদের প্রতি তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকদের মতে, নিবেদিতপ্রাণ স্পন্সর, স্বেচ্ছাসেবক এবং বোর্ড সদস্যদের কঠোর পরিশ্রম, অঙ্গীকার ও সমন্বিত প্রচেষ্টার ফলেই এত বড় আয়োজন সফল হয়েছে।

 

 

 

 

ইফতারের বিশেষ দিক হিসেবে জানানো হয়, অনুষ্ঠানে প্রায় ১৩০০-এর বেশি মানুষের সমাগম ঘটে। এছাড়া ৪০০-এরও বেশি বোনদের জন্য পৃথক ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে তাদের স্বাচ্ছন্দ্য, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল অংশগ্রহণকারীর মর্যাদা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাই ছিল তাদের অগ্রাধিকার।

 

 

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর গার্লিন গিলক্রিস্ট। তিনি বলেন, এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এর আগে তিনি কখনো মিশিগানের এত বড় ইফতার অনুষ্ঠানে উপস্থিত হননি বলেও উল্লেখ করেন। এত বড় বাঙালি কমিউনিটির সুসংগঠিত আয়োজন দেখে তিনি অভিভূত ও প্রশংসা প্রকাশ করেন। এছাড়াও মিশিগানের প্রায় সকল সম্মানিত ইমাম, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের কমিউনিটি সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকরা সকল অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

 

আয়োজকদের বক্তব্য অনুযায়ী, তাদের লক্ষ্য সবসময়ই ছিল কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক বন্ধন দৃঢ় করা এবং ইতিবাচক ও অর্থবহ পরিবর্তন সৃষ্টি করা। চলতি বছরের আয়োজনে সেই লক্ষ্য বাস্তবায়নের প্রতিফলন স্পষ্ট হয়েছে বলে তারা মনে করেন।

 

MBCH-এর ফাউন্ডার এবং প্রধান দেলওয়ার আনসার কমিউনিটির সকল সদস্য, বোর্ড মেম্বার এবং স্পন্সরদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ভবিষ্যতেও এমন কর্মসূচি ও আয়োজন অব্যাহত থাকবে, যা কমিউনিটির সংযোগ, একাত্মতা ও উন্নয়নকে আরও অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০