১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবিনার হ্যাটট্রিকে ফাইনালে বাংলাদেশ নারী ফুটবল দল

বিজয়ের পর বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের উল্লাস। ছবি: সংগৃহীত।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে পরাজিত করে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ সংস্করণের ফাইনালে দ্বিতীয়বারের মতো উঠল বাংলাদেশ।

এর আগে গোলাম রব্বানী ছোটনের দল ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল।

অধিনায়ক সাবিনা খাতুন চলমান টুর্নামেন্টে দ্বিতীয় হ্যাটট্রিক করে তার দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন।

একই ভেন্যুতে সোমবার (১৯ সেপ্টেম্বর) দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত অথবা স্বাগতিক নেপালের বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ এর আগে তাদের গ্রুপের উদ্বোধনী ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল। তাদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে পরাজিত করেছিল এবং তখন প্রথম হ্যাটট্রিক করেছিল অধিনায়ক সাবিনা।

তাদের তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ গোলে পরাজিত করেছিল।

বাংলাদেশ নারী ফুটবল দল: রূপনা চাকমা, ইতি রানী, সাথী বিশ্বাস, মাসুরা পারভিন, মোসাম্মৎ আঁখি খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন নীলা, আনাই মোগিনি, মারিয়া মান্দা (সহ-অধিনায়ক), মনিকা চাকমা, শামসুন্নাহার, সোহাগী কিস্কু, সাপনা রানি, রিতু পর্ণা চাকমা, সানজিদা আক্তার, মার্জিয়া, সাবিনা খাতুন (অধিনায়ক), শ্রীমতি কৃষ্ণারানী সরকার, মোসাম্মৎ সিরাত জাহান স্বপ্না, তহুরা খাতুন, আনুচিং মগিনী এবং সাজেদা খাতুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০