২৯ এপ্রিল ২০২৩, ৬:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে কিশোরের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্কুলবাস

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগানে কার্টার মিডল স্কুলের  ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীর তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে  স্কুলবাস। গত বুধবার ওয়ারেন শহরের এই ঘটনা ঘটে। বাসের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের কার্টার মিডল স্কুলের ৬৬ শিক্ষার্থী ক্লাস শেষে স্কুলবাসে বাড়ি ফিরছিল। বাস চালাতে চালাতে হঠাৎই চালক অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তাঁর জ্ঞান হারানোর মতো অবস্থা সৃষ্টি হয়। তিনি আর গাড়ির ব্রেক চেপে রাখতে পারছিলেন না। এমন অবস্থায় ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীর তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় শিক্ষার্থীরা। ইতিমধ্যে ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়,ডিলন রিভস নামের এক শিক্ষার্থী চালক থেকে পাঁচ সারি পেছনের আসনে বসে। সে তখন সামনে এসে ব্রেক চেপে বাসটি থামিয়ে দেয়। বাসটিকে থামানোর পর ডিলন চিৎকার করে অন্যদের জরুরি সেবা বিভাগকে ৯১১-এ ফোন দিতে বলে। এ ঘটনার পর ওয়ারেন শহরের বাসিন্দারা ডিলনকে বীর হিসেবে আখ্যা দিয়েছেন।

ওয়ারেনের কাউন্সিল সদস্য জোনাথন লাফেরটি এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তোমার এ বীরত্বপূর্ণ কর্মকাণ্ড নিয়ে আমরা গর্বিত।’

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১০

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১১

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১২

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৩

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৪

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৫

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৬

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৭

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৮

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৯

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

২০