২০ এপ্রিল ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তেলআবিব উড়িয়ে দেওয়ার কঠিন হুঁশিয়ারি ইরানের

ফাইল ছবি

ইরানে হামলা হলে তেলআবিব উড়িয়ে দেওয়া হবে বলে ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মঙ্গলবার (১৮ এপ্রিল) ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইব্রাহিম রাইসি বলেন, ‘ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয়, তা হলে এর জবাবে তেলআবিব ও হায়ফা শহর উড়িয়ে দেওয়া হবে।’ ‘শত্রুরা, বিশেষ করে ইহুদিবাদীরা, বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোট কোনো হামলা হলে, এর কঠোর জবাব দেওয়া হবে এবং যার প্রভাবে হায়ফা ও তেলআবিব ধ্বংস হয়ে যাবে।’

সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক, পারমাণবিক অবকাঠামো ও বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তেহরান। ইসরায়েল দাবি করে ইরান গণবিধ্বংসী পারমাণবিক বোমা তৈরির কাজ করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে দেশটি। আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে নিবৃত করতে না পারে তা হলে- তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। আর  ইসরায়েল এ মন্তব্যের পরই রাইসি এমন কড়া ভাষায় হুমকি দিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১০

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১১

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১২

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৩

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৪

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৫

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৬

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

১৭

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

১৮

জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করলো বড়লেখার আকিলা ফারহা

১৯

স্বাক্ষরের সামান্য ভুলেও বাতিল হতে পারে এইচ-১বি ও গ্রিন কার্ড আবেদন

২০