৪ এপ্রিল ২০২৩, ৪:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ে ছাই পাঁচ হাজার দোকান, ক্ষতি ২ হাজার কোটি টাকা

ছবিঃ সংগৃহীত

ঢাকার বঙ্গবাজারে আগুন লাগার ঘটনায় প্রায় ৫ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে আনুমানিক দুই হাজার কোটি টাকা। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে এ দাবি করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন বলেন, এখনও ধ্বংসস্তূপে আগুন জ্বলছে। সব পুড়ে শেষ না করা পর্যন্ত এই আগুন জ্বলবে। আমাদের জানা মতে, শুধু বঙ্গবাজার কাঠের মার্কেটেই দোকান রয়েছে আড়াই হাজারের মতো। সামনে ঈদ। সবাই ঈদকেন্দ্রিক বেচাকেনার পণ্য তুলেছেন দোকানে। এমন সময় এই আগুন বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে।

তিনি আরও বলেন, এই ব্যবসায়ীদের পুঁজি বলতে সব শেষ। এখন তাদের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, রমজানের ঈদকেন্দ্রিক ব্যবসায় ক্ষতি পুষিয়ে দিতে প্রাথমিকভাবে সাতশ কোটি টাকা থোক বরাদ্দের দাবি জানাচ্ছি।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের এনেক্সকো মার্কেটের পাশের টিনশেড মার্কেটটিতে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হলো, কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদারের

১০

দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে আটক যুবককে ঘরবাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নিল স্বজনরা

১১

মিশিগানে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্‌যাপন

১২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রহস্যজনকভাবে নিখোঁজ দুই বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থী

১৩

হাইকমান্ডের সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেত্রীর ফেসবুক পোস্ট

১৪

যুদ্ধ ব্যয়ের অর্থে বাঁচানো যেত ৮ কোটি মানুষের জীবন: জাতিসংঘ

১৫

ট্রাম্পকে সমর্থন দিয়ে মানুষকে বিভ্রান্ত করায় দুঃখ প্রকাশ কার্লসনের

১৬

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

১৭

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

১৮

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

২০