১৩ মার্চ ২০২৩, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিপিপিসিসি’র সদস্য আয়ি মুশা তুওহে তাহং

চলতি বছরের ‘দুই অধিবেশনে’ অংশ নিয়ে, চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র সদস্য এবং সিপিপিসিসি’র উকিয়া কাউন্টি কমিটির ভাইস চেয়ারম্যান আয়ি মুশা তুওহে তাহং, সীমান্ত অঞ্চলের গ্রামীণ বহুমুখী পুনরুজ্জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াসংশ্লিষ্ট ‘শেষ এক কিলোমিটার’ শীর্ষক প্রস্তাব উত্থাপন করেছেন।

উচ্চ-মানের প্রস্তাব তৈরি করার জন্য, আয়ি মুশা তুওহে তাহং সারা বছর গ্রামের বাড়ি বাড়ি খোঁজ-খবর নিয়েছেন, গবেষণা করেছেন। কীভাবে আরও বৈশিষ্ট্যযুক্ত ও উচ্চ-মানের কৃষিপণ্য ও অন্যান্য গ্রামীণ পণ্যকে বাজারে প্রবেশ করানো যায়, মানুষের খাবারের টেবিলে পৌঁছে দেওয়া যায়, এবং গ্রামীণ সরবরাহচেইনের ‘শেষ এক কিলোমিটার’-এর সমস্যা দূর করা যায়—এগুলোই ছিল তাঁর প্রস্তাবের বিষয়। আয়ি মুশা তুওহে তাহং বলেন, সিনচিয়াংয়ের কাউন্টিগুলোর গ্রামীণ এলাকায় এক্সপ্রেস ডেলিভারির মান উন্নত করা দরকার, গ্রামীণ এক্সপ্রেস ডেলিভারি নেটওয়ার্কও উন্নত করা জরুরি ।

আয়ি মুশা তুওহে তাহং এই মর্মে পরামর্শ দিয়েছেন যে, গ্রাম পর্যায়ে ডেলিভারি সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে ভর্তুকি দেওয়া উচিত এবং এর জন্য যথাযথ ব্যবস্থা চালু করা জরুরি। পাশাপাশি, ডেলিভারি সংস্থাগুলোকে সেবার মান উন্নত ও সহজতর করতে যৌথভাবে কাজ করতে হবে। এ ছাড়া, গ্রামীণ এক্সপ্রেস ডেলিভারি অবকাঠামোকে আরও শক্তিশালী করে জেলা, উপজেলা এবং গ্রাম পর্যায়ে তিন ধরনের লজিস্টিক ব্যবস্থা সুসম্পূর্ণ করা দরকার।

তিনি বলেন, ‘গ্রামে এক্সপ্রেস ডেলিভারি শুধুমাত্র তৃণমূলের মানুষের জীবনে সুবিধাই বয়ে আনতে পারে না, বরং গ্রামীণ এলাকায় ভোগ বাড়াতে পারে, গ্রামীণ পুনরুজ্জীবনের জন্য একটি বৃহত্তর উন্নয়নের স্থান উন্মুক্ত করতে পারে, এবং বৈশিষ্ট্যযুক্ত কৃষিপণ্যগুলোকে সর্বত্র ছড়িয়ে পড়তে সহায়তা করতে পারে।’

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)

আরও পড়ুনঃ চীনের উন্নয়ন বিশ্বের জন্যও কল্যাণকর: সি চিন পিং

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, ২৮ ক্রিকেটারের বেতন বিস্তারিত

টি–টুয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে কোন দল কার বিপক্ষে খেলবে, কখন খেলবে

রমজানের করণীয় ও বর্জনীয়: তাকওয়া অর্জনের মহিমান্বিত মাস

কেন রমজান অনন্য? ৩০ বৈশিষ্ট্যে পবিত্র মাসের তাৎপর্য

ভিসা কোনো অধিকার নয়, আন্তর্জাতিকদের উদ্দেশ্যে রুবিওর বার্তা

সিএসআই-সাপ্তাহিক সুরমা’র নির্বাচন-পূর্ব জনমত জরিপ প্রশংসিত হচ্ছে

তারেক রহমানের শপথ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন

নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম মুখ জেসি জ্যাকসন–এর ইন্তেকাল

সংসদ সদস্য হলে যেসব বিশেষ সুবিধা পাওয়া যায়

৫ মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের মুক্তাদির ও আরিফ

১০

নতুন সরকারের যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

১১

স্টার্লিং হাইটসে “গ্যারান্টিড রেন্ট” প্রোগ্রাম চালু করল আমেরিকান রিয়েলটর্স

১২

মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবের মন্ত্রিত্ব প্রত্যাশায় চা-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ

১৩

আকাশে বিরল দৃশ্য: আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

১৪

আইস নিয়ে সমালোচনার জেরে টেক কোম্পানিগুলোর কাছে তথ্য চাইছে হোমল্যান্ড সিকিউরিটি

১৫

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

১৬

করোনা তহবিল জালিয়াতি মামলায় নিউইয়র্কে ৮ বাংলাদেশি দোষী স্বীকার

১৭

হার নয়, সম্ভাবনার জয়: বড়লেখা-জুড়ীতে জামায়াতের ভোটবৃদ্ধিতে নতুন স্বপ্ন নির্বাচনোত্তর কর্মী সমাবেশে উৎফুল্ল নেতাকর্মীরা

১৮

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

১৯

ইমিগ্র্যান্ট নাগরিকদের নাগরিকত্ব খারিজে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন

২০