মিশিগানে আনজুমানে আল ইসলাহ মিশিগান নর্থ ডিভিশনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন এবং মতবিনিময়-সভা অনুষ্ঠিত হয়েছে। আল ইহসান ইসলামিক সেন্টার ওয়ারেন হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রাহ.)-এর নিজ হাতে গড়া সংগঠন আল ইসলাহ মিশিগান নর্থ ডিভিশন।
মাওলানা কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা শিহাব উদ্দিন খান।
সংগঠনে হাফিজ মোঃ হিফজুর রহমান কে সভাপতি এবং মাওলানা মু. শাহরিয়াদ মাজেদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত কারা হয় । এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছে মো: সেলিম উদ্দীন, সহ সাধারণ সম্পাদক মোঃ জামান শেখ,সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী মুহিত, কোষাধক্ষ মোঃ জয়নুল আম্বিয়া,প্রচার ও অফিস সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং প্রশিক্ষণও সমাজকল্যান সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আবদুল হাকিম।
এদিকে মোঃআশরাফুল ইসলাম রাসেল,মোঃ মজিবুল হক,মোঃমাহমুদ আহমদ চৌধুরী কে সদস্য হিসেবে রাখা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মাষ্টার ইমাদ উদ্দিন, জনাব মাওলানা বিলাল আহমদ, জনাব জিল্লুর রহমানসহ আরো অনেকই।
মন্তব্য করুন