২৩ জানুয়ারী ২০২৩, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন সূর্য উঁকি দেবে পুরাতনের গ্লানি ভুলে

নতুন সূর্য উঁকি দেবে পুরাতনের গ্লানি ভুলে। হাসি-কান্না, আনন্দ-বেদনায় কেটে গেলো আরও একটি বছর। বিদায় নিলো ২০২২, এলো ২০২৩। ৩৬৫ দিনের এই হিসেব-নিকেশ চলবে অনন্তকাল। শুভ নববর্ষ। কথায় বলে, ‘যায় দিন ভালো; আসে দিন মন্দ’। যেদিন গেছে; তা হোক সফলতার কিংবা ব্যর্থতার। অনেক উত্থান-পতন পেরিয়ে অতীতের খাতায় জমা হচ্ছে ২০২২ সাল। অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলো আলোকিত হবে নির্ভুলভাবে।

বিগত সময়ের সব দুঃখ, কষ্ট, হতাশা, গ্লানি ভুলে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও বরণ করে নিচ্ছে ২০২৩ সালকে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার বছরে সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যয়, শা’বিতে উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ নিয়ে আন্দোলন, চা শ্রমিকদের আন্দোলন, রাজনীতিতে অস্থিরতাসহ আলোচিত-সমালোচিত ২০২২ বিদায় নিচ্ছে।

পাশাপাশি পদ্মা সেতু, মেট্রোরেলের মতো প্রকল্প চালু হওয়াসহ নানা কারণে ২০২২ সাল খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। নতুন বছরে অগ্রগতির পথে সব জটিলতা দূর হবে, এটাই সবার প্রত্যাশা। সবকিছু সামলে নিয়ে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাক। ২০২২ সালের কিছু স্মরণীয় বিষয় উল্লেখ করছি যা অনেকের হৃদয়ে দাগ কেটেছে।

মেসির বিশ্বকাপ জয়: সৌদি আরবের কাছে হেরে অঘটনের জন্ম দেয়। বিশ্বকাপের প্রথম ম্যাচেই অবিশ্বাস্য হারের পর আর্জেন্টিনার বিশ্বকাপ পথচলা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। তবে ওই ম্যাচটা যেন তাতিয়ে তোলে আর্জেন্টিনাকে। দুর্দান্ত খেলে দলটি জায়গা করে নেয় ফাইনালে। ৩৬ বছর পর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ: চলতি বছর অস্ট্রেলিয়ায় বসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। অঘটনে ভরপুর এবারের আসরকে বলা হচ্ছে ইতিহাসের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে ইংল্যান্ড।
টেনিস থেকে রজার ফেদারের অবসর: চলতি বছরের সেপ্টেম্বরে পেশাদার টেনিস ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন কিংবদন্তি সুইস টেনিস খেলোয়াড় রজার ফেদেরার। ২৪ বছরের ক্যারিয়ারে ৫০০ এর বেশি ম্যাচ খেলা ফেদেরার ২০টি গ্রান্ড স্ল্যাম জিতেছেন এই তারকা টেনিস খেলোয়াড়।

ইংল্যান্ড নারী দলের ইউরো জয়: ১৯৬৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড পুরুষ ফুটবল দল। এরপর দীর্ঘ ৫৬ বছর ফুটবলে বড় কোনো সাফল্য ছিলনা ইংলিশদের। ২০২২ সালে এসে ৫৬ বছরের খরা ঘুচিয়ে ইংল্যান্ডকে শিরোপা জেতায় নারী ফুটবল দল। চলতি বছর ফাইনালে জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো নারী ইউরোর শিরোপা জিতেছে ইংল্যান্ডের নারীরা।

সেরেনা উইলিয়ামসের অবসর: পেশাদার টেনিস ক্যারিয়ার থেকে অবসর নিয়েছেন মার্কিন নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ২৩ গ্রান্ডস্লাম জয়ী এই তারকা চলতি বছরের সেপ্টেম্বরে টেনিসকে বিদায় বলে দেন।

নারী ফুটবল দলের সাফ ট্রফি জয়: নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মতো শিরোপা জয়ের মাধ্যমে গোটা জাতিকে গৌরবান্বিত করেছে বাংলাদেশের নারী ফুটবল দল। ২০১৬ সালের পর ফাইনালে চারবারের রানারআপ স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১০

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১১

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১২

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৩

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৪

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৫

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৬

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৭

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৮

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৯

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

২০